Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আরজি করের ঘটনার রাতেই জহরলাল নেহেরু মেডিক্যালের ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার অধ্যাপক

ঠিক যেদিন আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই রাতেই এই ঘটনা ঘটে। 

আরজি করের ঘটনার রাতেই জহরলাল নেহেরু মেডিক্যালের ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার অধ্যাপক

জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ

শেষ আপডেট: 1 October 2024 16:16

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেদিন আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই রাতেই কল্যাণীর এক মেডিক্যাল কলেজের ছাত্রীকে যৌন নির্যাতন করেছিলেন এক অধ্যাপক। 

৯ অগস্ট রাতে কল্যাণীর জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্রীকে যৌন নির্যাতন করা হয়েছিল। নির্যাতিতা মেডিক্যাল কলেজের ওই বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। যার ভিত্তিতে পুলিশ ওই অধ্যাপককে গ্রেফতার করে। 

আরজি কর হাসপাতালের বিভৎস ঘটনার প্রতিবাদে অংশ নিয়েছিলেন মেডিক্যালের ওই ছাত্রী। সেখানকার প্রতিবাদ মঞ্চেই  তিনি কেঁদে ফেলেন। তারপর সহকর্মীদের জানালে তাঁরাই তাঁকে সাহস যোগান আর ১৩ অগস্ট স্থানীয় থানায় অভিযোগ দেয়ার করেন। 

অভিযোগ পেয়ে অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। সেই সংক্রান্ত মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। অধ্যাপকের আইনজীবী সওয়াল জবাবের সময় অভিযুক্তের জামিনের কথা তোলেন। কিন্তু উচ্চ আদালত জামিন নাকচের ইঙ্গিত দিতেই সেই আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। 

অভিযুক্তের আইনজীবী আদালতে বলেন, এমন কিছুই ঘটেনি সেদিন রাতে। ছাত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল খানিকটা। এরপর বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, যেহেতু চার্জশিট ফাইল হয়ে গেছে, এবার ছাত্রীর সাক্ষ্য গ্রহণ হবে, তাই এই অবস্থায় জামিন দেওয়া যাবে না। 

অন্যদিকে, জন্য যাচ্ছে কল্যাণীর ওই মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তৎকালীন অধ্যক্ষ তদন্ত করতে একটি কমিটি গঠন করেন। একদিনের মধ্যেই তার রিপোর্টও জমা পড়ে। সেই রিপোর্টও পুলিশের কাছে পাঠানো হয়েছে। 

রাজ্যে এখন প্রতিবাদের ঝড় বইছে। নিজেদের নিরাপত্তা নিয়ে অনিশ্চিত রয়েছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই রাজ্যের কাছে দশ দফা দাবি রেখে পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন তাঁরা। এসবের মধ্যেই আরও এক যৌন নির্যাতনের ঘটনা সামনে এল।


```