Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্লাস সেভেনের ছাত্রীকে যৌন হেনস্থা, অভিযোগ পেয়ে নদিয়ার তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ

আবারও যৌন হেনস্থার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বীরনগর পুরসভা এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

ক্লাস সেভেনের ছাত্রীকে যৌন হেনস্থা, অভিযোগ পেয়ে নদিয়ার তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 7 July 2025 12:26

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: আবারও যৌন হেনস্থার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বীরনগর পুরসভা এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তারপরেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে তাহেরপুর থানার পুলিশ।

সূত্রের খবর, বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের ST SC OBC সেলের সভাপতির বিরুদ্ধে শনিবার তাহেরপুর থানায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করে তার পরিবার। পেশায় গৃহশিক্ষক ওই তৃণমূল নেতার কাছে প্রাইভেট টিউশন নিত ওই ছাত্রী। অভিযোগ, গত কয়েকদিন আগে ওই ছাত্রীকে পড়ানোর সময় একলা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ওই তৃণমূল নেতা।

বিষয়টি জানতে পেরে নাবালিকার পরিবার তাহেরপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাতে অভিযুক্ত বীরনগর শহর তৃণমূলের ST SC OBC সেলের সভাপতিকে গ্রেফতার করে তাহেরপুর পুলিশ। সোমবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ। হেফাজত চেয়ে আবেদনও জানিয়েছে পুলিশ। আধিকারিকরা জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি জানা যাবে।


```