Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতভর ঠাকুর দেখতে বেরোবেন? কলকাতার পাশাপাশি জেলাতেও সুরক্ষা নিশ্চিত করতে মাঠে নামছে পুলিশ

শুধু স্থায়ী বাহিনী নয়, প্রয়োজনে অস্থায়ী কর্মীও নামানো হবে ভিড় ও যানবাহন সামলাতে। পুলিশের দাবি, কোথাও যাতে বাহিনীর ঘাটতি না পড়ে, তা নিশ্চিত করা হচ্ছে।

রাতভর ঠাকুর দেখতে বেরোবেন? কলকাতার পাশাপাশি জেলাতেও সুরক্ষা নিশ্চিত করতে মাঠে নামছে পুলিশ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 September 2025 22:17

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) মতোই এ বছর জেলার পুজোতেও কড়াকড়ি নিরাপত্তা (Security)। মহালয়া থেকে বিসর্জন (Durga Puja)-কার্নিভাল পর্যন্ত ভিড় নিয়ন্ত্রণে নজরদারি চালাবে রাজ্য পুলিশ। কোথায় কেমন ভিড় হয়, তার ‘হোমওয়ার্ক’ আগেভাগেই সেরে ফেলছে বাহিনী।

শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, ‘‘যে জেলায় যেমন ভিড় হয়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাতে ঠাকুর দেখতে বেরোবেন অনেকে, তাঁদের সুরক্ষার বিষয়েও কড়া নজর থাকবে। প্রয়োজনে সদর দফতর থেকেও অতিরিক্ত পুলিশ পাঠানো হবে।’’

রাজ্যের হিসেব বলছে, কলকাতা বাদে জেলার রাস্তায় নামবে ১৫ হাজারেরও বেশি পুলিশকর্মী। শুধু স্থায়ী বাহিনী নয়, প্রয়োজনে অস্থায়ী কর্মীও নামানো হবে ভিড় ও যানবাহন সামলাতে। পুলিশের দাবি, কোথাও যাতে বাহিনীর ঘাটতি না পড়ে, তা নিশ্চিত করা হচ্ছে।

কুড়মি সমাজের ডাকা রেল অবরোধ নিয়েও অবস্থান স্পষ্ট করে দিল পুলিশ। জাভেদ শামিমের বার্তা, ‘‘২৫ তারিখে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। আদালত যা বলবে, সেটাই মানা হবে। তবে রোগী বা পড়াশোনার জন্য যাঁরা দক্ষিণ ভারতে যান, তাঁদের অসুবিধা যাতে না হয়, সেই দিকেও নজর থাকবে।’’

রাজ্য পুলিশ জানাচ্ছে, জঙ্গলমহলের চার জেলায় ইতিমধ্যেই বাড়তি বাহিনী পৌঁছে গিয়েছে। নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি। পুলিশের ঘোষণা, ‘‘যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।’’


```