Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

রানি বিড়লা গার্লস কলেজ মামলায় বড় ধাক্কা, খারিজ কাজরী বন্দ্যোপাধ্যায়ের আবেদন

 আদালত আগেই বলেছিল, নিয়ম অনুযায়ী কলেজের পরিচালন সমিতির সভাপতি শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি হওয়া উচিত। কিন্তু কাজরী বন্দ্যোপাধ্যায় একজন কাউন্সিলর। ফলে তাঁর নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

 রানি বিড়লা গার্লস কলেজ মামলায় বড় ধাক্কা, খারিজ কাজরী বন্দ্যোপাধ্যায়ের আবেদন

কাজরী বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 September 2025 20:32

দ্য ওয়াল ব্যুরো: রানি বিড়লা গার্লস কলেজ (Rani Birla Girls College Case) ইস্যুতে ফের ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee's plea dismissed)। 

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ শুক্রবার তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। ফলে বহাল থাকল সিঙ্গল বেঞ্চের আগের নির্দেশ। সেই মতো কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে কাজরীর নিয়োগের বৈধতা নিয়ে বিস্তারিত শুনানি হবে নভেম্বরের শুরুতে।

শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ বহাল থাকবে। আদালত আগেই বলেছিল, নিয়ম অনুযায়ী কলেজের পরিচালন সমিতির সভাপতি শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি হওয়া উচিত। কিন্তু কাজরী বন্দ্যোপাধ্যায় একজন কাউন্সিলর। ফলে তাঁর নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

কাজরীর আর্জি ছিল, অন্তত দশ দিন কলেজের অধ্যক্ষ শ্রাবন্তী ভট্টাচার্যকে কলেজে প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে আদালত সে দাবি খারিজ করে দিয়েছে। বিচারপতির প্রশ্ন, "সভাপতি কি অধ্যক্ষকে কলেজে প্রবেশে বাধা দিতে পারেন?" রাজ্যের তরফেও জানানো হয়, কলেজ ও অধ্যক্ষের মধ্যে বিরোধে তারা সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে না।

উল্লেখ্য, কাজরী বন্দ্যোপাধ্যায় কলেজের অধ্যক্ষকে শো-কজ নোটিশ দেওয়ায় মামলার সূত্রপাত। সেই নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন অধ্যক্ষ। সিঙ্গল বেঞ্চ আগেই কাজরীর দেওয়া শো-কজ এবং সাসপেনশনের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল।

আদালতের স্পষ্ট বক্তব্য, ২০১৭ সালের আইনে কলেজের গভর্নিং বডি গঠন করার কথা থাকলেও রাজ্য সরকার মনোনীত সদস্যদের দিয়ে কলেজ চালানো হচ্ছে। ফলে গোটা প্রক্রিয়ার বৈধতা খতিয়ে দেখা জরুরি। এখন অপেক্ষা, আগামী নভেম্বরের শুনানিতে এই মামলায় কোন পথে এগোয় আদালত।


```