Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Poila Boishakh: রাত পোহালেই বর্ষবরণ, সেজে উঠেছে তিলোত্তমা

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বাঙালির পয়লা বৈশাখ (Poila Boishakh)। ১৪২৮ পেরিয়ে ১৪২৯-এ পা দেবে বাংলা। বছর শেষের উদযাপনে তাই মেতে উঠেছে শহর কলকাতাও (Kolkata)। উৎসব মুখর শহরে চারদিকে আজ রঙের খেলা। কোথাও রাস্তার মাঝেই ভরে উঠছে আলপনা, কোথাও আব

Poila Boishakh: রাত পোহালেই বর্ষবরণ, সেজে উঠেছে তিলোত্তমা

শেষ আপডেট: 14 April 2022 16:40

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বাঙালির পয়লা বৈশাখ (Poila Boishakh)। ১৪২৮ পেরিয়ে ১৪২৯-এ পা দেবে বাংলা। বছর শেষের উদযাপনে তাই মেতে উঠেছে শহর কলকাতাও (Kolkata)। উৎসব মুখর শহরে চারদিকে আজ রঙের খেলা। কোথাও রাস্তার মাঝেই ভরে উঠছে আলপনা, কোথাও আবার গান-নাচ-নাটক। হবে নাই না কেন, পয়লা বৈশাখ বলে কথা। আসছে বাংলার নতুন বছর।

Poila Boishakh

বৃহস্পতিবার সকাল থেকেই বর্ষবরণের জন্য সেজে উঠেছে শহর। কলকাতার সাংস্কৃতিক পীঠস্থান নামে খ্যাত নন্দন চত্বরেও নতুন বছরকে বরণ করে নেওয়ার তোড়জোড় চলেছে দিনভর।

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে উৎসাহীরা আজ আলপনা দিলেন। যেখানে জাতি-ধর্ম-বর্ণের কোনও বেড়াজাল ছিল না। ইচ্ছেমতো রঙ তুলি দিয়ে সকলেই আজ রাঙিয়ে দিয়েছে পথ।

Poila Boishakh

এখানেই শেষ নয়, এদিন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে মঞ্চে উপস্থাপিত হয়েছে দুটি নাটক- 'বাঘ ছাল' ও 'আদাব'। সঙ্গে ছিল বিখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের গলায় গান। ভাষা ও চেতনা সমিতির এই উদ্যোগে নাচে গানে মেতে উঠেছিল শহরের এই সাংস্কৃতিক পীঠস্থান।

Poila Boishakh

এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তেই এমন নানান অনুষ্ঠানের আয়োজন হয়েছিল আজ চৈত্র সংক্রান্তির দিন। বাঙালি ব্যস্ত ছিল নতুন বছরকে বরণ করার প্রস্তুতিতে। ছিল খাওয়া-দাওয়া, গানবাজনা। আর সবকিছুই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন সাধারণ মানুষ।

আগামীকালও শহরজুড়ে থাকবে একাধিক আয়োজন। বসবে পান্তাভাত, শুঁটকি মাছের মত খাবারের স্বাদ, গান-নাচ-নাটক-পদযাত্রা। সবমিলিয়ে রাত পোহানোর অপেক্ষা। আরও একটা নতুন বছরকে বরণ করে নিতে এক্কেবারে প্রস্তুত কলকাতা।


```