Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কলকাতার একমাত্র মাসিক ইংরেজি ম্যাগাজিন 'অয়োময়'-এর উদ্বোধন করলেন কবি জয় গোস্বামী

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল 'অয়োময়' ইংরেজি মাসিক পত্রিকার পথ চলা৷

কলকাতার একমাত্র মাসিক ইংরেজি ম্যাগাজিন 'অয়োময়'-এর উদ্বোধন করলেন কবি জয় গোস্বামী

উদ্বোধনে কবি জয় গোস্বামী

শেষ আপডেট: 3 March 2025 23:59

দ্য ওয়াল ব্যুরো: এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল 'অয়োময়' ইংরেজি মাসিক পত্রিকার পথ চলা৷  তদন্তমূলক সাংবাদিকতা, গভীর বিশ্লেষণ, গ্রামীণ বাংলার সমস্যা, খবরের ভেতরের খবর তুলে আনার উদ্দেশ্য নিয়ে কলকাতা থেকে এটি প্রকাশিত হচ্ছে৷ এর আগে অয়োময় বাংলা ভাষায় লিটল ম্যাগাজিন হিসেবে প্রকাশিত হয়েছে পাঁচ বছর৷

তবে সর্বভারতীয় ইংরেজি ম্যাগাজিন ও সংবাদপত্রে যেভাবে গ্রামবাংলাকে উপেক্ষা করা হয়, তার অভাব পূরণ কর‍তে কলকাতা থেকে এই উদ্যোগ নিয়েছে অয়োময়৷ শুক্রবার এটি পার্ক স্ট্রিটের অভিজাত অক্সফোর্ড বুকস্টোরে উদবোধন হয়৷ আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি জয় গোস্বামী৷ 

এদিন 'হোয়াট রুরাল বেঙল থিংকস টুডে' শিরোনামে একটি আলোচনাও হয় এ উপলক্ষে৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অধ্যাপক অংশুমান কর, অধ্যাপক মইদুল ইসলাম, সাহিত্যিক সুমিতা দাস ও পত্রিকার প্রধান সম্পাদক গোলাম রাশিদ৷ বাংলার মানুষের কথা, তাদের সমস্যার কথা যে সংবাদপত্রে তেমনভাবে উঠে আসছে না, তা সবাই স্বীকার করেন৷

এ ব্যাপারে অয়োময় সদর্থক ভূমিকা নেবে বলে অতিথিরা আশা ব্যক্ত করেন৷ অয়োময় সম্পাদক রাশিদ জানান, এই পত্রিকাটি আমরা সহপাঠী বন্ধুরা মিলেই করেছি আগাগোড়া৷ বন্ধুরা মিলে ২০১৩ সালে বাংলা লিটল ম্যাগাজিন হিসেবে এটি শুরু হয়৷ তবে এবার ভাষাটা পালটেছি যাতে বাংলার সঙ্গে পুরো দেশ ও বিশ্বের কমিউনিকেশন গ্যাপ দূর হয়৷ সহজেই সবার কাছে পৌঁছানো যায়৷ 

এদিন পত্রিকা প্রকাশ উপলক্ষে অক্সফোর্ড বুকস্টোরে ছিল উপচে পড়া ভিড়৷ ইংরেজিতে অয়োময় এখন বাংলার একমাত্র মাসিক ম্যাগাজিন৷ স্বভাবতই বহু মানুষের ভালোবাসা পাচ্ছে এই পত্রিকা৷ এর ডিজাইন, আর্ট পেপারে ছাপা দেখে মুগ্ধ ও অভিভূত হন উপস্থিতজনরা


```