
শেষ আপডেট: 13 December 2021 09:52
এ নিয়ে নিরাপত্তা বলয়, সুরক্ষার বেড়ি ভাঙল কিনা, সেই প্রশ্ন উঠলেও সরকারি সূত্রের বক্তব্য, তিনি যে আমজনতার প্রধানমন্ত্রী, মোদী বারবার সেই বার্তা দিতে চান। তাই ভিড়ের মধ্যে গাড়ি থামিয়ে উপহার নিতে বিন্দুমাত্র দ্বিধা হয়নি তাঁর। আজ গঙ্গার ঘাটের সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দির জুড়তে মেগা করিডরের সূচনা কর্মসূচি রূপায়ণে উত্তরপ্রদেশ সফরে পা রেখে নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীর কাল ভৈরব মন্দিরে সকালে পুজো দেন মোদী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ডাবল ডেকার বোটে চেপে কাশী বিশ্বনাথ মন্দিরে যান মোদী কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করতে। পুরো প্রকল্পটি তৈরি হয়েছে ৩৩৯ কোটি টাকায়। ২০২২ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সফরে ভাল মতোই জনসংযোগ সেরে নিলেন প্রধানমন্ত্রী।#WATCH | Locals gave a rousing welcome to PM Narendra Modi, showering flower petals and raising slogans of 'Modi, Modi' & 'Har Har Mahadev' in his parliamentary constituency Varanasi The PM is on a two-day visit to the city to inaugurate Kashi Vishwanath Corridor project pic.twitter.com/155VrYjEpT
— ANI UP (@ANINewsUP) December 13, 2021