Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে অন্তর্ঘাতের চেষ্টা হচ্ছে, ডিফেন্সের নতুন অফিস উদ্বোধন করার পরে তোপ মোদীর

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সকালে দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) নতুন অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের বিরোধীদের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ওই প্রকল্পে খরচ হবে

সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে অন্তর্ঘাতের চেষ্টা হচ্ছে, ডিফেন্সের নতুন অফিস উদ্বোধন করার পরে তোপ মোদীর

শেষ আপডেট: 16 September 2021 14:05

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সকালে দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) নতুন অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের বিরোধীদের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ওই প্রকল্পে খরচ হবে ২০ হাজার কোটি টাকা। তৈরি হবে নতুন সংসদ ভবন ও কেন্দ্রীয় সরকারের একাধিক অফিস। নতুন করে গড়ে তোলা হবে নর্থ ব্লক ও সাউথ ব্লক। মোদীর বক্তব্য, যাঁরা ওই প্রকল্পের বিরোধিতা করছেন, তাঁদের কোনও ব্যক্তিগত স্বার্থ আছে। কেন্দ্রীয় সরকারের অফিসগুলি বর্তমানে যে অবস্থায় পড়ে রয়েছে, তা নিয়ে তাঁদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। মোদীর কথায়, "আমরা সকলেই দেখেছি, কীভাবে কিছু লোক সেন্ট্রাল ভিস্টা প্রকল্পকে অন্তর্ঘাত করতে চেয়েছেন। ব্যক্তিগত স্বার্থে তাঁরা ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছেন। কিন্তু মন্ত্রীরা এখন কী অবস্থায় কাজ করেন, সেকথা তাঁরা বলছেন না। তাঁরা একবারও প্রতিরক্ষা দফতরের অফিসগুলোর কথা উল্লেখ করছেন না।" পরে মোদী বলেন, "সমালোচকরা যদি প্রতিরক্ষা দফতরের অফিসগুলির কথা উল্লেখ করেন, তাহলে তাঁদের মিথ্যা ধরা পড়ে যাবে।" গত মে মাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, সেন্ট্রাল ভিস্টার নাম করে বিপুল অর্থ ব্যয় করা অপরাধ। সেই অর্থ অতিমহামারীর মোকাবিলায় কাজে লাগানো উচিত। তাঁর দাবি ছিল, সেন্ট্রাল ভিস্টা নির্মাণে টাকা খরচ না করে দেশের স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করা হোক। সেন্ট্রাল ভিস্টা প্রকল্পকে 'অত্যাবশ্যকীয় পরিষেবা' বলে ঘোষণা করায় মোদী সরকারের সমালোচনা করে কংগ্রেস। অত্যাবশ্যকীয় পরিষেবা হওয়ার জন্যই অতিমহামারী ও লকডাউন সত্ত্বেও ওই প্রকল্পের কাজ চালানো গিয়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, সেন্ট্রাল দিল্লির কস্তুরবা নার্গ ও আফ্রিকা অ্যাভিনিউতে প্রতিরক্ষা দফতরের দু'টি কমপ্লেক্স তৈরি করা হয়েছে। সেখানে প্রতিরক্ষা মন্ত্রকের ৭ হাজার কর্মী থাকতে পারবেন। কেন্দ্রীয় সরকার দেশের সশস্ত্র বাহিনীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের অফিস ছিল ৫০ একর জুড়ে। সেই অফিসগুলিকে 'এক্সিকিউটিভ এনক্লেভ' হিসাবে গড়ে তোলা হবে। তার মধ্যে থাকবে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন। প্রধানমন্ত্রী বলেন, "আশ্চর্যের ব্যাপার হল, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এতদিন পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের অফিস একই জায়গায় ছিল। একসময় ঘোড়ার আস্তাবল হিসাবে এই কাঠামোগুলি তৈরি হয়। আমি বরাবরই ভাবতাম, এমন ভাঙাচোরা বিল্ডিং-এ প্রতিরক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ দফতরের অফিস থাকতে পারে না।"

```