Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সাদার উপর গেরুয়া আর সবুজের ছাপ, প্রধানমন্ত্রীর পাগড়িতেও এবার তেরঙার ছোঁয়া

দ্য ওয়াল ব্যুরো: আজ ১৫ অগস্ট (15 August) দেশের স্বাধীনতার (Independence) ৭৫তম বর্ষপূর্তি। আজ সকালে দিল্লির ঐতিহ্যবাহী লালকেল্লায় জাতীয় পতাকা (National Flag) উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র

সাদার উপর গেরুয়া আর সবুজের ছাপ, প্রধানমন্ত্রীর পাগড়িতেও এবার তেরঙার ছোঁয়া

শেষ আপডেট: 15 August 2022 09:57

দ্য ওয়াল ব্যুরো: আজ ১৫ অগস্ট (15 August) দেশের স্বাধীনতার (Independence) ৭৫তম বর্ষপূর্তি। আজ সকালে দিল্লির ঐতিহ্যবাহী লালকেল্লায় জাতীয় পতাকা (National Flag) উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজকের মঞ্চ থেকে আগামী ২৫ বছরের জন্য ৫ দফা বড় সংকল্পের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

অন্যান্য বারের মতো এই বছরেও প্রধানমন্ত্রীর পাগড়িতে (Turban) ছিল চমক। এই বছর সাদা রঙের উপর জাতীয় পতাকার মূল তিনটি রং, গেরুয়া সাদা ও সবুজের ছোঁয়া (Tri Color) ছিল তাঁর পাগড়িতে। পরণে ছিল সাদা কুর্তা-পাজামা। পোশাকের ব্যাপারে বরাবরের সৌখিন প্রধানমন্ত্রীর সাদা কুর্তার উপরে ছিল নীলরঙা ওয়েস্টকোট।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্শিতে বসার পর থেকেই স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসে বিশেষ ধরনের পাগড়ি পরতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। গত বছর স্বাধীনতা দিবসে গেরুয়ার উপর উপর লালের কাজ করা একটি পাগড়ি পরেছিলেন তিনি।

স্বাধীন দেশ হিসেবে ৭৬ বছরে পদার্পণ করল ভারত। সেই উপলক্ষে গত বছরের মার্চ মাস থেকেই শুরু হয়েছে 'আজাদি কা অমৃত মহোৎসব।' দেশের প্রত্যেক নাগরিকের বাড়িতে পতাকা উত্তোলনকে উৎসাহ দিতে 'হর ঘর তেরঙা' প্রকল্পের সূচনা করেছেন মোদি।

আজ ৭৬তম স্বাধীনতা দিবসে আগামী ২৫ বছর ৫টি সংকল্পে অবিচল থাকার জন্য জাতির উদ্দেশ্যে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংকল্পগুলি হল :

  • ভারতের বিকাশ
  • দাসত্ব থেকে মুক্তি
  • উত্তরাধিকার নিয়ে গর্ব
  • ঐক্যবদ্ধ থাকতে হবে
  • নাগরিক কর্তব্যে অবিচল থাকতে হবে

যুদ্ধে প্রাণ হারিয়েছিল সেনা কুকুর, স্বাধীনতা দিবসে শ্রদ্ধার্ঘ্য সরকারের


```