Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কানপুরে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে গঙ্গা কাউন্সিলের বৈঠক, গেলেন না তিন রাজ্যের মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কানপুরে গঙ্গা কমিটির বৈঠকে অন্য দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দিলেও, গেলেন না তিন রাজ্যের মুখ্যমন্ত্রী। কানপুরে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল

কানপুরে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে গঙ্গা কাউন্সিলের বৈঠক, গেলেন না তিন রাজ্যের মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 14 December 2019 08:35

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কানপুরে গঙ্গা কমিটির বৈঠকে অন্য দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দিলেও, গেলেন না তিন রাজ্যের মুখ্যমন্ত্রী। কানপুরে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর। গঙ্গা কাউন্সিলের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ ছাড়া বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়ে দিয়েছিলেন, তাঁরা এই বৈঠকে যোগ দিতে পারছেন না। বৈঠকে যোগ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “গঙ্গার প্রবাহের চারদিকে স্বাভাবিক উদ্ভিজ্জ ঠিক রাখতে, গঙ্গার হারানো গৌরব ফেরাতে ও গঙ্গার প্রবাহ নিরবচ্ছিন্ন ভাবে বজায় রাখতে এই পাঁচ রাজ্যকে পনেরো হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।” গঙ্গানদীকে পরিষ্কার করতে আগেই নমামি গঙ্গে প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রকল্পের সুফল অনেকটাই পাওয়া গেছে বলে দাবি করেছেন শেখাওয়াত। তিনি মনে করেন, গঙ্গার ঐতিহ্য ফেরাতে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে উত্তরপ্রদেশকে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছিলেন, চন্দ্রশেখর আজাদ বিশ্ববিদ্যালয়ে এই বৈঠক হয়। তাঁর সঙ্গে ১২ জন কেন্দ্রীয় মন্ত্রী ও ন’জন সচিব ছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পরেই গঙ্গাকে নাব্য করতে বেশি মাত্রায় উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার। হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত জলপথ নতুন করে চালু করার পরিকল্পনা করে। একাধিক নদীকে জলপথ হিসাবে ব্যবহার করার পরিকল্পনাও করে ফেলে। গঙ্গার নিম্নপ্রবাহে রয়েছে পশ্চিমবঙ্গ। গঙ্গা নদী নাব্যতা হারানোর ফলে কলকাতা বন্দরে জাহাজ আসা মুশকিল হয়ে গেছে। তাই কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনেই হলদিয়ায় বন্দর তৈরি করা হয়। কিন্তু সেখানেও নদীগর্ভে পলি পড়ে যাচ্ছে। তাতে সমস্যা হচ্ছে বড় জাহাজ ঢুকতে। গঙ্গার নাব্যতা বাড়লে লাভ হবে পশ্চিমবঙ্গেরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েকমাস আগে দেখা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের বৈঠকে সাধারণত তিনি অনুপস্থিতই থাকেন। অনেকে মনে করেন, এইসব বৈঠকে সকলের সামনেই রাজ্যের দাবি অনেক স্পষ্ট ভাবে তুলে ধরা যায়। রাজনৈতিক মতাদর্শের মধ্যে অমিল থাকলেও, রাজ্যের স্বার্থে ও প্রশাসন পরিচালনা করার জন্য এই ধরনের বৈঠকে যাওয়া প্রয়োজন।

```