Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

লোক নেই, জন নেই, ডাল লেকে কাকে হাত নাড়লেন মোদী!

দ্য ওয়াল ব্যুরো: তাঁর কাশ্মীর সফরের আপডেট সারা ক্ষণই সোশ্যাল মিডিয়ায় দেখছে নেটিজেনরা। দেখেছে, বরফে ঢাকা কাশ্মীরে, স্বর্গীয় সৌন্দর্যের মাঝে ভ্রমণ করার জন্য কাজের ফাঁকেও সময় বার করেছেন মোদী। তাঁর সেই নানা মুহূর্তের ছবি-ভিডিও টুইট করা হয়েছে বি

লোক নেই, জন নেই, ডাল লেকে কাকে হাত নাড়লেন মোদী!

শেষ আপডেট: 5 February 2019 09:21

দ্য ওয়াল ব্যুরো: তাঁর কাশ্মীর সফরের আপডেট সারা ক্ষণই সোশ্যাল মিডিয়ায় দেখছে নেটিজেনরা। দেখেছে, বরফে ঢাকা কাশ্মীরে, স্বর্গীয় সৌন্দর্যের মাঝে ভ্রমণ করার জন্য কাজের ফাঁকেও সময় বার করেছেন মোদী। তাঁর সেই নানা মুহূর্তের ছবি-ভিডিও টুইট করা হয়েছে বিজেপির অফিসিয়াল পেজে। সম্প্রতি, তেমনই একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে জল্পনা। টুইটারে চলেছে বিরোধীদের খোঁচা। ঝড় উঠেছে ব্যঙ্গ-বিদ্রূপের। ভিডিও-য় দেখা যাচ্ছে, কাশ্মীরের ডাল লেকে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেকের উপরে মোটরবোটে রয়েছেন তিনি এবং নৌকায় দাঁড়িয়ে ক্রমাগত হাত নেড়ে চলেছেন। সেই ছবি আবার টুইটারে পোস্ট করে মোদী লিখেছেন, ‘‘ডাল লেক দেখে অভিভূত হয়ে যেতে হয়।’’ সত্যি, অভিভূত হওয়ার মতোই সৌন্দর্য। কিন্তু মোটরবোট থেকে তাঁর হাত নাড়া নিয়ে খোরাকে মজেছেন নেটিজেনরা। কারণ মোদী যে দিকে 'জনগণের উদ্দেশে' হাত নাড়ছিলেন, সে দিকে কেউই ছিল না। শুধু নেটিজেনরা নয়, মোদীকে ছাড়েননি রাজনৈতিক নেতানেত্রীরাও। দেখে নিন সেই ভিডিও। https://twitter.com/BJP4India/status/1092048357374099459 পিডিপি নেত্রী মেহবুবা মুফতি লিখেছেন, ‘‘উপত্যকায় বিজেপির অসংখ্য কাল্পনিক বন্ধুর উদ্দেশে হাত নাড়ছেন মোদী।’’ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার কটাক্ষ, ‘‘যাঁরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন, তাঁদের ছবি না তুলে ফোটোগ্রাফার মস্ত অন্যায় করেছেন। কারণ, মোদী তো আর কোনও ভাবেই ফাঁকা হ্রদের দিকে হাত নাড়বেন না!’’ কংগ্রেস নেতা সলমন নিজামি আবার মনে করছেন, "মোদী পাহাড়ের উদ্দেশে হাত নাড়ছেন।" https://twitter.com/MehboobaMufti/status/1092369139459649540 প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরের প্রেক্ষিতে হরতালের ডাক দিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। তার জেরে প্রায় জনহীন ছিল শ্রীনগরের পথঘাট। শহরের দোকান-বাজার-রেস্তোরাঁ সবই বন্ধ ছিল। দেখা যায়নি পর্যটকের ভিড়। স্থানীয় বাসিন্দারাও রাস্তায় বিশেষ ছিলেন না। ডাল লেকের তীরও ছিল জনশূন্য। তাই সকলেরই প্রশ্ন একটাই। গোটা শ্রীনগর যেখানে তালাবন্দি, সেখানে ডাল লেকের তীরে প্রধানমন্ত্রী কাদের উদ্দেশে হাত নাড়লেন! https://twitter.com/OmarAbdullah/status/1092311714337558529 এক দিনের কাশ্মীর সফরে প্রথমে লাদাখের লে শহরে যান নরেন্দ্র মোদী। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার পরে তিনি কিছু শিক্ষা এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উদ্বোধন করেন। এর পরে তিনি জম্মু পৌঁছন। সেখানেও শিক্ষা ও পরিকাঠামোগত একাধিক প্রকল্পের সূচনা করেন তিনি। সব শেষে শ্রীনগরে গিয়ে, কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে, তিনি ডাল লেকে যান নৌকাবিহারে। https://twitter.com/iamsidqatar/status/1092072301464616960

বিরোধীদের টুইটার আক্রমণের জবাবে অবশ্য এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি বিজেপি শিবির। এ বিষয়ে মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

দেখে নিন, টুইটারে ছড়িয়ে পড়া নানা মজা। https://twitter.com/RuralPsycho/status/1092108118937427968 https://twitter.com/Rita_Banerji/status/1092112343402799108 https://twitter.com/TahirsyeedK/status/1092136669224947712

```