Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দীপাবলির 'মন কি বাত': উৎসবের পর্যটনকে আরও জনপ্রিয় করার ডাক মোদীর 

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির মন কি বাত থেকে দেশের মাটিতে উৎসবের পর্যটনকে আরও জনপ্রিয় করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫৮তম বেতার বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে যাতে উৎসবের সময়ে এক রাজ্যে

দীপাবলির 'মন কি বাত': উৎসবের পর্যটনকে আরও জনপ্রিয় করার ডাক মোদীর 

শেষ আপডেট: 27 October 2019 07:23

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির মন কি বাত থেকে দেশের মাটিতে উৎসবের পর্যটনকে আরও জনপ্রিয় করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫৮তম বেতার বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে যাতে উৎসবের সময়ে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে সেই উৎসবে সামিল হন। যাতে এই উৎসব, পার্বণের পর্যটনকে আরও জনপ্রিয় করে তোলা যায়।"
তিনি বলেন, "উৎসবের পর্যটন সারা পৃথিবীতেই জনপ্রিয়। আর ভারত উৎসব পার্বণের জায়গা। এখানে অনেক সম্ভাবনা রয়েছে। সেগুলো আমাদের কাজে লাগাতে হবে।"
প্রধানমন্ত্রী এ দিন মন কি বাত অনুষ্ঠানে বলেন, "হোলি, দিওয়ালি, ওনাম, পোঙ্গল, বিহুর মতো উৎসবে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যের মানুষ সেই সব উৎসবে গিয়ে সামিল হলে এই পর্যটনকে আরও ভাল ভাবে গড়ে তোলা যাবে।" ক্রিসমাস ইভে আন্তর্জাতিক পর্যটকদের ভিড় জমে যায় ব্রাজিলের রিও ডি জেনেইরোতে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কার্নিভাল হয় রিওতে। ভারতেও ওই সময় পর্যটকদের পাখির চোখ হয় গোয়ার বিচ ফেস্টিভ্যাল। প্রধানমন্ত্রী এ দিন সেটাকেই আরও বড় আঙ্গিকে বলতে চেয়েছেন বলে মনে করছেন অনেকে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের মধ্যে এ নিয়ে আগ্রহ তৈরি হলে বিদেশি পর্যটকদেরও আকর্ষিত করা যাবে। একই সঙ্গে সংস্কৃতি আদান প্রদানের মাধ্যেমে ভারতের বুনিয়াদি ভিত্তিও সুদৃঢ় হওয়ার  কথা এ এদিনের মন কি বাত অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী।
পড়ুন ‘দ্য ওয়াল’ পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প

```