Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দিল্লি পৌঁছল শহিদদের কফিন, পৌঁছে গেলেন মোদী-রাহুলরাও

দ্য ওয়াল ব্যুরো:  সন্ধে নেমেছে রাজধানীতে। পালাম বিমানবন্দরের ভিতরে, বাইরে মানুষের ভিড়। হেভিওয়েট নেতা-মন্ত্রী থেকে চোখে জল নিয়ে শহিদদের শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন সাধারণ মানুষ। সি-১৩০জে এয়ারক্রাফ্ট থেকে একের পর এক নেমে আসছে কফিন। ভারী

দিল্লি পৌঁছল শহিদদের কফিন, পৌঁছে গেলেন মোদী-রাহুলরাও

শেষ আপডেট: 14 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  সন্ধে নেমেছে রাজধানীতে। পালাম বিমানবন্দরের ভিতরে, বাইরে মানুষের ভিড়। হেভিওয়েট নেতা-মন্ত্রী থেকে চোখে জল নিয়ে শহিদদের শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন সাধারণ মানুষ। সি-১৩০জে এয়ারক্রাফ্ট থেকে একের পর এক নেমে আসছে কফিন। ভারী হয়ে উঠছে চারপাশের বাতাস। শুক্রবার সন্ধেয় পুলওয়ামা থেকে দিল্লিতে উড়িয়ে আনা হয় ৪০ জন জওয়ানের দেহ। শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে আগে থেকেই হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন থেকে কংগ্রেস সভাভতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ একাধিক নেতা মন্ত্রীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে অন্তত ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক ঠাসা একটি স্করপিও সেনা কনভয়ের দু'টি বাসে ধাক্কা মারে। প্রবল বিস্ফোরণের পরে একটি বাসে আগু ধরে যায়। বিস্ফোরণের পর আধাসেনাকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি চালায় জঙ্গিরা। ছিন্নভিন্ন হয়ে যায় অন্তত ৪৪ জন জওয়ানের দেহ। ঘটনার দায় নেয় পাকিস্তানি মদতে পুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ঘটনার পরই নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। সেনা মৃত্যুর প্রতিবাদে কঠোর প্রত্যাঘাত নেওয়া হবে বলে আগাম জানিয়ে দেয় সাউথ ব্লক।  এ দিনই মন্ত্রিসভার নিরপত্তা বিষয়ক কমিটির বৈঠকের পর সোজা ঝাঁসিতে চলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার পর সেখানেই খোলা মঞ্চে দাঁড়িয়ে তিনি জানান, “পুলওয়ামার ঘটনা নিয়ে দেশের ১৩০ কোটি মানুষের মনে আক্রোশ তৈরি হয়েছে। আমি অনুধাবন করতে পারছি। চিন্তা নেই। কবে, কোথায়, কীভাবে প্রত্যাঘাত হবে তার অনুমতি দিয়ে দিয়েছি সেনা বাহিনীকে।” এ দিন সকালে নিহত সিআরপিএফ জওয়ানদের গান স্যালুট দেওয়া হয় বদগামে।  সেখানে শহিদ সেনাদের কফিন কাঁধে বইতে দেখা যায় রাজনাথকে। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবার সিং-ও কাঁধ দেন রাজনাথের সঙ্গে। আরও পড়ুন:

‘ধর্মীয় জীবন যাপন করার ইচ্ছা ছিল, কি করে জঙ্গি হয়ে গেল জানি না,’ উত্তর খুঁজে চলেছেন ফিদায়েঁ জঙ্গি আদিলের বাবা

https://thewall.in/news-national-he-wanted-to-become-a-cleric-says-father-of-suicide-bomber-adil-ahmad-dar/

```