Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

এনআরসি: বিজেপির ইস্তাহার ও অমিত শাহের প্রতিশ্রুতির উল্টো কথা বললেন প্রধানমন্ত্রী মোদী

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব (সংশোধন) আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদ চলছে, আর বিজেপিও একই ভাবে বলে আসছে যে সারা দেশেই রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসি হবে। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে, সারা দেশেই নাগরিক পঞ্জিকরণ হ

এনআরসি: বিজেপির ইস্তাহার ও অমিত শাহের প্রতিশ্রুতির উল্টো কথা বললেন প্রধানমন্ত্রী মোদী

শেষ আপডেট: 23 December 2019 09:23

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব (সংশোধন) আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদ চলছে, আর বিজেপিও একই ভাবে বলে আসছে যে সারা দেশেই রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসি হবে। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে, সারা দেশেই নাগরিক পঞ্জিকরণ হবে। একথা তিনি বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় বলেছেন। এই আবহেই রবিবার কিছুটা উল্টো সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। দিল্লির রামলীলা ময়দানে বিরাট জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, একমাত্র অসম ছাড়া অন্য কোনও জায়গার এনআরসি নিয়ে সরকার কোনও আলোচনা করেনি। তিনি বলেন, “দেশের ১৩০ কোটি মানুষকে আমি বলতে চাই, ২০১৪ সালে যে দিন থেকে আমার সরকার ক্ষমতায় এসেছে... তখন থেকে আজ পর্যন্ত... এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি... আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুধুমাত্র অসমে এটা কার্যকর করেছি।” প্রধানমন্ত্রী দাবি করেন, এনআরসি নিয়ে মিথ্যা রটনা চলছে। তিনি বলেন, এর সূচনা করেছে পূর্বতন কংগ্রেস সরকার। তাঁর সরকার এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভা ও সংসদ – এই দুয়ের কোথাও কোনও আলোচনা করেনি। তবে একথাও প্রধানমন্ত্রী মোদী বলেন যে, শরণার্থীরা নিজেদের পরিচয় প্রকাশ করলেও অনুপ্রবেশকারীরা সব সময় নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করে। এর আগে বিভিন্ন সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ জোরের সঙ্গে বলেছেন, পশ্চিমবঙ্গ-সহ দেশের সর্বত্র রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসি হবে। খুঁজে বার করা হবে অবৈধ অনুপ্রবেশকারীদের। অমিত শাহ বার বার আরও একটা বিষয়ও স্পষ্ট করে দিয়েছেন যে, নাগরিকত্ব (সংশোধন) আইন বা সিএএ কোনও ভাবেই ভারতীয় মুসলমানদের বিরোধী নয়। তিনি আশ্বস্ত করেন, মোদী সরকারের আমলে কোনও ধর্মের মানুষেরই কোনও রকমভয়ের কারণ নেই। যেসব সংখ্যালঘু প্রতিবেশী দেশ থেকে এ দেশে এসেছেন ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে, তাঁদের আশ্রয় দেওয়ার জন্যই এই আইন। তিনি বলেন, মোদী সরকার নিশ্চিত ভাবেই সারা দেশে জাতীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসি কার্যকর করবে। এনআরসি হবে ধরে নিয়ে মন তৈরি রাখার পরামর্শও দেন অমিত শাহ। এ মাসের গোড়ার দিকে ঝাড়খণ্ডে একটি নির্বাচনী জনসভায় এনআরসির দিনক্ষণও ঘোষণা করে দেন অমিত শাহ। তিনি বলেন, ২০২৪ সালের মধ্যেই সারা দেশে এনআরসি সম্পূর্ণ হয়ে যাবে। ২০১৯ সালের বিজেপির নির্বাচনী ইস্তাহারেও বলা হয় যে দেশের অন্যান্য প্রান্তেও এনআরসি কার্যকর করা হবে। ইস্তাহারে বিজেপি বলেছিল, অবৈধ অনুপ্রবেশের প্রভাব দেশের বিভিন্ন স্থানে ভাষা ও সংস্কৃতির উপরে পড়ছে, এর বিরূপ প্রভাব পড়ছে সংশ্লিষ্ট স্থানের মানুষের জীবন ও জীবিকার উপরে। এইসব এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে এনআরসি হবে। নাগরিকত্ব (সংশোধন) আইন প্রসঙ্গেও বিজেপি জানিয়েছিল, এই আইন ও রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণের প্রতিশ্রুতি তারা ভোটের আগেই দিয়েছিল, তা দেখেই দেশের মানুষ বিজেপিকে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য এ কথা বলেননি যে এনআরসি হবে না, তিনি বলেছেন এ নিয়ে আলোচনা হয়নি মন্ত্রিসভার বৈঠক ও সংসদে।

```