Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

লে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী, লাদাখ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে বার্তা দিলেন সেনাবাহিনীর পাশে থাকার

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই লাদাখে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই লে শহরে পৌঁছন তিনি। ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরে কী পরিস্থিতি, নিজে খতি

লে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী, লাদাখ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে বার্তা দিলেন সেনাবাহিনীর পাশে থাকার

শেষ আপডেট: 3 July 2020 04:55

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই লাদাখে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই লে শহরে পৌঁছন তিনি। ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরে কী পরিস্থিতি, নিজে খতিয়ে দেখলেন তিনি। বার্তা দিলেন, যে কোনও পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর পাশে আছেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে খুব ভোরেই লাদাখে পৌঁছন মোদী। সেনাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট ওপরে নিমু এলাকার সেনাঘাঁটিতে চলে আলোচনা। জাঁসকর নদী-ঘেঁষা ওই এলাকাটি খুবই দুর্গম বলেও দাবি করা হয় প্রধানমন্ত্রীর দফতরের তরফে।

PM Modi in Ladakh, to take stock of situation after Galwan Valley ...

লাদাখের এই সফরে প্রধানমন্ত্রীর মোদীর সঙ্গে রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এমএম নারভানে। জানা গেছে, শুক্রবার সন্ধের মধ্যেই নয়াদিল্লিতে ফিরে আসবেন প্রধানমন্ত্রী মোদী। গত ১৫ জুন রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষ বাঁধে। লাঠালাঠি ও হাতাহাতিতে এক কর্নেল-সহ শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। স্বাভাবিক ভাবেই সীমান্তের এই পরিস্থিতি প্রভাব ফেলে সারা দেশে। বদলা নেওয়ার দাবি আসে নানা মহল থেকে। কেন্দ্র সরকারের তরফেও কড়া বার্তা দিয়ে জানানো হয়, চিনের অন্যায় সহ্য করা হবে না।

সীমান্তে শান্তি ফেরাতে দুই দেশের মধ্যে সামরিক স্তরে দফায় দফায় বৈঠক হলেও মেলেনি কোনও সমাধানসূত্র। বরং চিন ক্রমেই বাড়িয়েছে সেনা মোতায়েন। আরও বেশি ঢুকে এসেছে ভারতীয় ভূখণ্ডে। চাপ বাড়াতে দেশে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। এবার প্রধানমন্ত্রী মোদী নিজে গিয়ে পৌঁছলেন লাদাখে। মনোবল বাড়ালেন ভারতীয় সেনাদের।

```