Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'প্লিজ বিভেদ করবেন না, নইলে কিন্তু...', ব্রিটিশদের সঙ্গে তুলনা টেনে মোদীকে হুঁশিয়ারি মমতার

বণিক মহলের প্রতিনিধি থেকে শুরু করে একাধিক বিনিয়োগকারীদের সামনেই মনরেগার নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

'প্লিজ বিভেদ করবেন না, নইলে কিন্তু...', ব্রিটিশদের সঙ্গে তুলনা টেনে মোদীকে হুঁশিয়ারি মমতার

নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 December 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের হইচইয়ের মধ্যেই মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম পরিবর্তন করে লোকসভায় পাশ করানো হয়েছে ‘জিরামজি’ বিল (MGNREGA)। প্রকল্পের এই নাম পরিবর্তন নিয়ে বাণিজ্য সম্মেলন থেকেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে গত ১৫ বছরের শিল্পে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী (CM West Bengal)। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ সম্ভাবনার  কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন বণিক মহলের প্রতিনিধি থেকে শুরু করে একাধিক বিনিয়োগকারীরা। তাঁদের সামনেই মনরেগার নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, "মনরেগা প্রকল্প থেকে গান্ধীজির নাম বাদ দিয়ে দেওয়ার বিল আনা হয়েছে। আমি সত্যিই লজ্জিত। তাহলে কি ফাদার অফ নেশনসকেই বাতিল করে দেওয়া হচ্ছে? যদি আপনি গান্ধীজিকে সম্মান দেন, তাহলে আমিও আপনাদের সম্মান দেব।"

তাঁর কথায়, "ওরা (পড়ুন কেন্দ্র) বাংলাকে সহ্য করতে পারে না। একটা সময় কলকাতা ছিল দেশের রাজধানী। ব্রিটিশরা বাঙালিদের বশে আনতে পারেনি, তাই রাজধানী সরিয়ে নিয়ে গিয়েছিল। আবার কি সেই সময় এসেছে? বাংলা কি তবে নতুন করে লড়াই শুরু করবে?"  

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করি। কিন্তু অনুরোধ করব এমন কিছু করবেন না যার জন্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। দয়া করে এই বিভেদ করবেন না, সবাইকে নিয়ে চলুন। আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।"

বৃহস্পতিবার সকাল থেকেই সংসদ চত্বরে গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে মিছিল করেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদেরা। অধিবেশন শুরু হতেই গান্ধীর ছবি হাতে নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। বিলের কপি ছেঁড়া হয়। বিতর্কে অংশ নেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, ডিএমকে-র টিআর বালু ও সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব। তাঁদের দাবি ছিল, এত গুরুত্বপূর্ণ বিল সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে বিস্তারিত আলোচনা করা হোক। তবে শেষ পর্যন্ত স্লোগান ও প্রতিবাদের মধ্যেই ধ্বনিভোটে বিলটি পাশ করানো হয়। সূত্রের খবর, বৃহস্পতিবারই বিলটি রাজ্যসভায় তোলা হতে পারে। শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষ দিন হওয়ায় বিরোধীদের আশঙ্কা, দ্রুততার সঙ্গে উচ্চকক্ষেও বিলটি পাশ করানো হতে পারে।

প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে সংসদে প্রিয়ঙ্কা গান্ধী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা হয়। প্রিয়ঙ্কা কটাক্ষ করে বলেন, “এই সরকারের সব কিছুর নাম বদলানোর এক অদ্ভুত নেশা রয়েছে।” জবাবে শিবরাজ বলেন, কংগ্রেসই অতীতে নানা প্রকল্পের নাম নেহরুর নামে বদল করেছে। তাঁর আরও দাবি, ২০০৫ সালে ইউপিএ সরকারের সময় প্রকল্প চালু হলেও ২০০৯ সালের লোকসভা ভোটের আগে রাজনৈতিক কারণে গান্ধীর নাম জুড়ে দেওয়া হয়েছিল।


```