Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মাউন্ট মাকালু জয় করলেন পিয়ালি, চন্দননগরের মেয়ের মুকুটে নয়া পালক

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (Mount Makalu) জয় করলেন পিয়ালি বসাক (Piyali Basak)। হুগলি চন্দননগরের মেয়েটি কয়েকমাস আগেও একবার চেষ্টা করেছিলেন ওই শৃঙ্গ অভিযানে। বাবার অসুস্থতার কারণে ফিরে এসেছিলেন। ফের তাঁর জ

মাউন্ট মাকালু জয় করলেন পিয়ালি, চন্দননগরের মেয়ের মুকুটে নয়া পালক

শেষ আপডেট: 17 May 2023 13:35

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (Mount Makalu) জয় করলেন পিয়ালি বসাক (Piyali Basak)। হুগলি চন্দননগরের মেয়েটি কয়েকমাস আগেও একবার চেষ্টা করেছিলেন ওই শৃঙ্গ অভিযানে। বাবার অসুস্থতার কারণে ফিরে এসেছিলেন। ফের তাঁর জেদ ও সংকল্প তাঁকে বড় সাফল্য এনে দিতে সহায়তা করেছে।

এভারেস্ট ও লোৎসে জয়ের পরে এবার এই শৃঙ্গ জয় করে মুকুটে নয়া পালক যোগ করলেন এই অভিজ্ঞ পর্বতারোহী। ১৭ মে সকালেই পিয়ালি মাউন্ট মাকালুর শৃঙ্গ স্পর্শ করেছেন।

৯ ই মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যেই চন্দননগরের বাড়ি থেকে বেরিয়েছিলেন বঙ্গতনয়া। ১৭ এপ্রিল সোমবার গায়ে জ্বর নিয়েই অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ অভিযান করেছিলেন তিনি। কিন্তু পরে তিনি জানতে পারেন, বাবা অসুস্থ, পিয়ালি ফিরে আসেন বাড়িতে।

সব থেকে বড় বিষয় হল, পিয়ালির জেদ, একরোখা মনোভাব। ২৪ এপ্রিল বাড়ি ফিরে এসে তিনদিনের মধ্যেই তিনি রওনা হন মাকালুর উদ্দেশে। মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছিলেন। ফের আরও একটি আট হাজারি শৃঙ্গ জয় করে তিনি নজির গড়লেন।

২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন তিনি। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট আরোহন করেছিলেন। তার ঠিক পরেই লোৎসে সামিট করেন। এবারও পিয়ালি প্রমাণ করলেন তিনি থেমে থাকার মেয়ে নন।

মহসিনের শেষ ওভারে সঞ্জীব গোয়েঙ্কার হাতে ওটা কী? তুমুল জল্পনা


```