Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সাউথ সিটি মলে মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ — উদ্বোধন হল ‘পিংক পার্কিং’

মল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, “আমরা বিশ্বাস করি, ক্ষমতায়নের সূচনা হয় প্রতিদিনের অভিজ্ঞতা থেকেই। ‘পিংক পার্কিং’ সেই বিশ্বাসেরই প্রতিফলন। আজকের দিনে গাড়ির স্টিয়ারিং থেকে কর্মক্ষেত্র—সব জায়গায় মহিলাদের উপস্থিতি বেড়েছে। তাই তাঁদের জন্য এমন একটি স্থান তৈরি করা হয়েছে যেখানে তাঁরা স্বাচ্ছন্দ্যে গাড়ি রাখতে পারবেন এবং নিজেকে নিরাপদ মনে করবেন।”

সাউথ সিটি মলে মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ — উদ্বোধন হল ‘পিংক পার্কিং’

পিংক পার্কিং

প্রিয়া ধর

শেষ আপডেট: 13 November 2025 20:07

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার সাউথ সিটি মল ( South City Mall ) সবসময়ই নতুন ভাবনা ও সচেতনতার প্রতীক হিসেবে পরিচিত। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে মল কর্তৃপক্ষ চালু করল এক অভিনব উদ্যোগ—“পিংক পার্কিং” ( pink parking ), শুধুমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট পার্কিং জোন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য মহিলাদের জন্য নিরাপদ, আরামদায়ক ও সম্মানজনক পার্কিং স্পেস তৈরি করা।

মল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, “আমরা বিশ্বাস করি, ক্ষমতায়নের সূচনা হয় প্রতিদিনের অভিজ্ঞতা থেকেই। ‘পিংক পার্কিং’ সেই বিশ্বাসেরই প্রতিফলন। আজকের দিনে গাড়ির স্টিয়ারিং থেকে কর্মক্ষেত্র—সব জায়গায় মহিলাদের উপস্থিতি বেড়েছে। তাই তাঁদের জন্য এমন একটি স্থান তৈরি করা হয়েছে যেখানে তাঁরা স্বাচ্ছন্দ্যে গাড়ি রাখতে পারবেন এবং নিজেকে নিরাপদ মনে করবেন।”

মল প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, এই পার্কিং জোনে আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ক্যামেরা এবং স্পষ্ট সাইনেজসহ সব রকম আধুনিক সুবিধা রাখা হয়েছে। উদ্দেশ্য কেবল পার্কিং সুবিধা নয়, বরং মহিলা নিরাপত্তা ও মর্যাদার প্রতীক হিসেবে এই উদ্যোগকে গড়ে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস অফিসার বিদিশা কালিটা এবং কাউন্সিলর মৌসুমী দাস। তাঁরা দু’জনেই মলের এই উদ্যোগের প্রশংসা করেন। আইপিএস বিদিশা কালিটা বলেন, “মহিলা নিরাপত্তা এবং স্বাধীনতার ক্ষেত্রে প্রতিটি ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা ঘটাতে পারে। সাউথ সিটি মলের ‘পিংক পার্কিং’ সেই দিকেই  এক বড় পদক্ষেপ।” অন্যদিকে কাউন্সিলর মৌসুমী দাসের বক্তব্য, “এ ধরনের উদ্যোগ সমাজে মহিলাদের মর্যাদা আরও সুদৃঢ় করে। আজকের মেয়েরা জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের জায়গা করে নিচ্ছে—এই উদ্যোগ তাঁদের সেই যাত্রাকে আরও সহায়তা করবে।” 

দর্শনার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক মহিলা ক্রেতা বলেন, “প্রায়ই বড় মলে পার্কিংয়ে সমস্যা হয়, বিশেষ করে রাতে বা ভিড়ের সময়। মহিলাদের জন্য আলাদা সেগমেন্ট থাকলে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দুটোই বাড়বে।”

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্যোগ সমাজে লিঙ্গসমতার নিয়ে আসে। এটা শুধু একটা সমস্যা নয়, মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে করা হয়েছে।  

সাউথ সিটি মলের “পিংক পার্কিং” তাই এখন কেবল একটি পার্কিং স্পেস নয়, বরং এক বার্তা—  মহিলারা যে শুধু ভোক্তা নয়, সমাজের সমান অংশীদার। মল কর্তৃপক্ষের কথায়, “আমরা চাই প্রত্যেকে—বিশেষত মহিলারা—এই জায়গায় এসে নিজেদের সুরক্ষিত ও সম্মানিত মনে করুন।”

এক কথায়, সাউথ সিটি মলের এই উদ্যোগ শহরের মহিলাদের উদ্দেশ্যেএক বার্তা— “তোমরা আছো, তাই শহর এগিয়ে চলছে।”


```