Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভয়াবহ ঘটনা! গভীর রাতে পেট্রল পাম্পের কর্মীকে পিষে মারল পিকআপ ভ্যানের চালক

রাতের ওই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরের পেট্রল পাম্পের কর্মীদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও।

ভয়াবহ ঘটনা! গভীর রাতে পেট্রল পাম্পের কর্মীকে পিষে মারল পিকআপ ভ্যানের চালক

ফাইল ছবি।

শেষ আপডেট: 8 September 2024 11:23

দ্য ওয়াল ব্যুরো: গাড়িতে তেল ভরার পর বিল মেটানোর পরিবর্তে পেট্রল পাম্পের কর্মীকে পিষে মারার অভিযোগ উঠল একটি পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে।

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের কন্দখলে। ঘাতক পিকআপ ভ্যানের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

রাতের ওই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরের পেট্রল পাম্পের কর্মীদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও।

ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল, পেট্রল পাম্পের ওই সিসিটিভি ফুটেজ।তাতে দেখা যাচ্ছে, গভীর রাতে পাম্পে এসে দাড়াল একটি পিকআপ ভ্যান। তেল ভরার পর পাম্প কর্মী টাকা চাইতেই তা না দিয়ে গাড়ি চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। গাড়ি থামানোর চেষ্টা করেন পাম্প কর্মী।

ভিডিওয় দেখা যাচ্ছে, নাছোড় ওই পাম্প কর্মীকে গাড়িতে করে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক চালক। এরপর ওই কর্মী পড়ে গেলে তাঁকে পিষে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক। 

স্রেফ বিলের টাকা না মেটানো নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


```