Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

কমল পেট্রল-ডিজেলের মূল্য, মঙ্গলবার কোন শহরে জ্বালানির দাম কত!

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের প্রথম দিনেই স্বস্তি মিলল মধ্যবিত্তের। ভারতে (India) দাম কমে কিছুটা সস্তা হল পেট্রল (Petrol) ও ডিজেল (Diesel)। লিটার প্রতি পেট্রলের দাম কমেছে ৪২ পয়সা। যার ফলে পেট্রলের নয়া দাম দাঁড়াল ১০৫.৬১ টাকা লিটার। আর ডিজেলের

কমল পেট্রল-ডিজেলের মূল্য, মঙ্গলবার কোন শহরে জ্বালানির দাম কত!

শেষ আপডেট: 1 November 2022 03:11

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের প্রথম দিনেই স্বস্তি মিলল মধ্যবিত্তের। ভারতে (India) দাম কমে কিছুটা সস্তা হল পেট্রল (Petrol) ও ডিজেল (Diesel)। লিটার প্রতি পেট্রলের দাম কমেছে ৪২ পয়সা। যার ফলে পেট্রলের নয়া দাম দাঁড়াল ১০৫.৬১ টাকা লিটার। আর ডিজেলের দাম লিটার প্রতি কমেছে ৩৮ পয়সা। এর জেরে এখন ডিজেলের দাম ৯২.৩৮ টাকা লিটার। সোমবার সন্ধেতেই পেট্রল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করা হয়। সেই অনুযায়ী মঙ্গলবারই দাম কমল জ্বালানির। উল্লেখ্য, গত সাত মাসে এই প্রথম জ্বালানির দাম কমল দেশে।

মঙ্গলবার কলকাতায় পেট্রলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯২.৭৬ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে আজ পেট্রল লিটার প্রতি ১০৬.৩১ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯৪.২৭ টাকা। দিল্লিতে পেট্রল লিটার প্রতি ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। বেঙ্গালুরুতে আজ পেট্রল লিটার প্রতি ১০১.৯৪ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৮৭.৮৯ টাকা। আর একদম দক্ষিণে চেন্নাইতে মঙ্গলবার পেট্রল লিটার প্রতি বিকোচ্ছে ১০২.৬৩ টাকায় এবং ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে ৯৪.২৪ টাকা। দেখা যাচ্ছে, দেশের এই পাঁচটি বড় শহরেই পেট্রলের দাম ১০০ টাকার প্রায় কাছাকাছি চলে এসেছে। এমনকি রাজধানী শহরে তো ১০০ টাকারও নীচে।

সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। গত সপ্তাহেই দেশের একাধিক রাজ্যে জ্বালানির দামেও এর প্রভাব পড়ে। লক্ষ্যণীয় বিষয় হল, আন্তর্জাতিক বাজারে বহুদিন ধরেই জ্বালানির দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের নীচে রয়েছে। তাই দেশীয় বাজারেও পেট্রল-ডিজেলের আকাশছোঁয়া দাম থেকে কিছুটা রেহাই মিলবে বলে আশা করছিলেন সাধারণ মানুষ। এবার তাঁদের সেই আশাই পূর্ণতা পেল।

দুয়ারে সরকার ক্যাম্পে ফড়েদের রুখতে কঠোর নবান্ন, জারি নির্দেশিকা


```