Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আচার্য সদনে প্রবেশে অনুমতি! পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন চাকরিহারা শিক্ষক সুমন

আদালতের নির্দেশের পর সুমনের প্রতিক্রিয়া, “আমাদের অপরাধ কী? আমরা দুর্নীতি করিনি। যোগ্য তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না। জীবন চালানো অসম্ভব হয়ে উঠেছে। এই অবস্থা থেকে মুক্তির জন্যই রাস্তায় নামছি।”

আচার্য সদনে প্রবেশে অনুমতি! পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন চাকরিহারা শিক্ষক সুমন

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 September 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো:  ফের পুলিশি 'জুলুম'-এর অভিযোগ। তীব্র উত্তেজনা করুণাময়ী চত্বরে। অভিযোগ, পুলিশের হাতে নিগৃহীত চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তাঁর অভিযোগ বিনা প্ররোচনায় পুলিশ তাঁকে মাটিতে ফেলে মারধর করেছে, ভেঙে দিয়েছে মোবাইলও। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

চাকরির দাবিতে ফের সরব হয়েছেন এসএসসি-তে উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়া (SSC Recruitment Case) একাংশ শিক্ষক । দাগিদের তালিকা প্রকাশের পর ‘যোগ্যদের’ নিয়োগের দাবিতে আজ ফের এসএসসি ভবন অভিযানের ডাক দেন (Acharya Sadan) আন্দোলনকারীরা। সেই কর্মসূচি আটকাতে সকাল থেকেই তৈরি কলকাতা পুলিশ। ছড়িয়ে ছিটিয়ে পুলিশ মোতায়েন করা হয় সল্টলেকের নানা প্রান্তে। তৈরি রাখা হয় প্রিজন ভ্যানও।

তবু আন্দোলন রোখা যায়নি। করুণাময়ী মেট্রো স্টেশনে দেখা যায়, এক ব্যক্তিকে হঠাৎ জাপটে ধরছেন পুলিশকর্মীরা। তিনি সুমন বিশ্বাস, চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ। তাঁর সঙ্গে থাকা সঞ্জয় বিশ্বাস ফেসবুকে লাইভ করে দাবি করেন, “সুমনকে কোনও কারণ ছাড়াই ধরা হচ্ছে। তাঁর নামে কোনও এফআইআর নেই, কেস নেই। তবু তাঁকে আটকানো হল!”

সুমনের অভিযোগ, পুলিশ তাঁকে মেট্রো স্টেশনেই ধরে মাটিতে ফেলে মারধর করে। তাঁর মোবাইল ফোনটি ভেঙে দেওয়া হয়। কোনও মতে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন তিনি। পরে আদালতের দারস্থ হলে হাইকোর্ট জানিয়ে দেয়— সুমন-সহ পাঁচজন আন্দোলনকারীর আচার্য সদনে প্রবেশে কোনও বাধা দিতে পারবে না পুলিশ। তবে নতুন করে এদিন আর চাকরিহারারা মিছিল করতে পারবে না।

আদালতের নির্দেশের পর সুমনের প্রতিক্রিয়া, “আমাদের অপরাধ কী? আমরা দুর্নীতি করিনি। যোগ্য তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না। জীবন চালানো অসম্ভব হয়ে উঠেছে। এই অবস্থা থেকে মুক্তির জন্যই রাস্তায় নামছি।” 

অন্যদিকে, আজ বিধানসভামুখী আন্দোলনের পরিকল্পনাও নিয়েছেন একাংশ চাকরিহারা শিক্ষক। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
 


```