Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

উৎসবের মরশুমে কেজি প্রতি ৬০ টাকা চড়ল পেঁয়াজের দাম, সিঁদূরে মেঘ দেখছেন আমজনতা

আলু এবং টমেটোর মতো, পেঁয়াজও এমন একটা জিনিস, রান্নাঘরে যার নিত্য প্রয়োজন। তাই পেঁয়াজের দাম বাড়লে রান্নাঘরের বাজেটে গোলমাল হতে পারে। বর্তমানে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। বাজারে জোগানের সময়ই রেট বেশি থাকছে বলে দাবি ব্যবসায়ীদের। বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারের পাইকারি ব্যবসায়ী সুরেশ সাউ বলেন, “বাজারে পেঁয়াজ আসছে বেশ চড়া দামে। আমরা চড়া দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছি। তাই বিক্রিও করছি বেশি দামে।”

উৎসবের মরশুমে কেজি প্রতি ৬০ টাকা চড়ল পেঁয়াজের দাম, সিঁদূরে মেঘ দেখছেন আমজনতা

শেষ আপডেট: 30 October 2023 18:57

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: উৎসবের মরশুমে চালিয়ে খেলছে পেঁয়াজ। ঝাঁঝে চোখে জল সাধারণ গৃহস্থের। গত পনেরো দিন ধরেই দাম বাড়ছে পেঁয়াজের।

কিছুদিন আগেই টমেটোর দামে হাত পুড়েছে। দুর্গাপুজোর পর থেকেই বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্ত মানুষের। একসপ্তাহ ধরেই চড়া দামে পেঁয়াজ কিনছেন আমজনতা। এর আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল টমেটোকে ঘিরে। মাত্র কয়েক মাস আগেই, টমেটোর দাম হঠাৎ করেই বাড়তে শুরু করেছিল। সাধারণ মানুষের রান্নাঘরের খরচ বৃদ্ধি তো বটেই, টমেটোর সেই দাম বৃদ্ধি প্রভাবিত করেছিল দেশের মুদ্রাস্ফীতিকেও।

আলু এবং টমেটোর মতো, পেঁয়াজও এমন একটা জিনিস, রান্নাঘরে যার নিত্য প্রয়োজন। তাই পেঁয়াজের দাম বাড়লে রান্নাঘরের বাজেটে গোলমাল হতে পারে। বর্তমানে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। বাজারে জোগানের সময়ই রেট বেশি থাকছে বলে দাবি ব্যবসায়ীদের। বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারের পাইকারি ব্যবসায়ী সুরেশ সাউ বলেন, “বাজারে পেঁয়াজ আসছে বেশ চড়া দামে। আমরা চড়া দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছি। তাই বিক্রিও করছি বেশি দামে।”

এখন পেঁয়াজের বাজারদর কেজি প্রতি ষাট টাকায় পৌঁছেছে। কিছুদিন আগেই ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছিল পেঁয়াজ। ক্রেতাদের বক্তব্য, পেঁয়াজ সহ সব কটি সবজির দাম বেড়েছে। উৎসবের মরশুমে হঠাৎ দাম বাড়ায় খুবই অসুবিধায় পড়তে হচ্ছে। বিক্রেতারা জানাচ্ছেন পাইকারি বাজারেই পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০-৫৫ টাকা। নাসিক এবং মধ্যপ্রদেশ থেকে আসা পেঁয়াজের দাম বাড়ায় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে এবার নতুন নয়। প্রায় প্রতিবছরই এই সময় ঊর্ধ্বমুখী হয় পেঁয়াজের দাম। আর এতেই সিঁদূরে মেঘ দেখছেন আমজনতা।

```