Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পঞ্চায়েতের খাতায় তিনি "মৃত", বার্ধক্য ভাতা নিয়ে ফাঁপড়ে বছর আশির বৃদ্ধা

তিনি বেঁচে রয়েছেন। অথচ পঞ্চায়েতের খাতায় তিনি 'মৃত'! তাই বন্ধ হয়ে গেছে বার্ধক্য ভাতাও। নিজেকে 'জীবিত' প্রমাণ করতে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে বছর আশির বৃদ্ধাকে। এমনই অভিযোগ উঠে এসেছে কুলতলির কুন্দখালি গোদাবর পঞ্চায়েতের বিরুদ্ধে। 

পঞ্চায়েতের খাতায় তিনি "মৃত", বার্ধক্য ভাতা নিয়ে ফাঁপড়ে বছর আশির বৃদ্ধা

শেষ আপডেট: 23 February 2024 19:44

সুভাষ চন্দ্র দাশ, কুলতলি

তিনি বেঁচে রয়েছেন। অথচ পঞ্চায়েতের খাতায় তিনি 'মৃত'! তাই বন্ধ হয়ে গেছে বার্ধক্য ভাতাও। নিজেকে 'জীবিত' প্রমাণ করতে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে বছর আশির বৃদ্ধাকে। এমনই অভিযোগ উঠে এসেছে কুলতলির কুন্দখালি গোদাবর পঞ্চায়েতের বিরুদ্ধে। 

এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাহারানিয়া গ্রামে থাকেন মন্দোদরী মিশ্র। বয়স আশি পেরিয়েছে। এই বয়সে কাজ করা তার পক্ষে অসম্ভব। তাই ওই বার্ধক্য ভাতার হাজার টাকাতেই তাঁর কোনও রকমে চলে যেত। এখন  পঞ্চায়েতের খাতায় তাঁকে "মৃত" বলে ঘোষণা করে দেওয়ায় সেই ভাতা বন্ধ হয়ে গেছে। 

মন্দোদরীর অভিযোগ, বছরখানেক ধরে বার্ধক্য ভাতার টাকা মিলছিল না। কারণ খুঁজতে এই বৃদ্ধ বয়সে তাঁকে সরকারি দফতরে অনেক চক্কর কাটতে হয়েছে। কিন্তু ভাতা বন্ধ হওয়ার কারণ জানতে পারেননি। পরে পঞ্চায়েত দফতরে গিয়ে জানতে পারেন, রেকর্ড বইয়ে তাঁকে  "মৃত" বলে দেখানো হয়েছে।
  
এ বিষয়ে বৃদ্ধা মন্দোদরী বলেন, "বিডিও পঞ্চায়েত সমস্ত জায়গাতে এসে নিজে জানিয়েছি যে আমি মৃত নই। এক বছরের বেশি সময় হয়ে গেল এখনও বার্ধক্য ভাতার টাকা পাই না। এই টাকা না পাওয়ার কারণে ওষুধ কিনতে পারছি না। দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছি।"
 
কুলতলি ব্লকের কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিজা গাজী বলেন, "জীবিত মহিলাকে কারা মৃত ঘোষণা করল, সে বিষয়ে আমি এখনই খোঁজখবর নিয়ে দেখছি। অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত সদস্যদের বলা হয়েছে, এই বিষয়ে খোঁজ নিতে। বৃদ্ধার যদি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে থাকে, সেটাও কীভাবে ফেরত পাওয়া সম্ভব তাও দেখা হচ্ছে।"


```