Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দমকলের ইঞ্জিনে পিষে গেলেন ফুটপাতবাসী!! ব্যস্ত সময়ে শহরের চার জায়গায় আগুন

দ্য ওয়াল ব্যুরো: আগুন নেভাতে গিয়ে ফুটপাতবাসীকে পিষে দিল দমকলের একটি গাড়ি। মঙ্গলবার সকালে পোস্তার একটি বন্ধ দোকানে আগুন লাগে। আগুন নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। জানা যাচ্ছে, ঘটনাস্থলে যাওয়ার সময় এক ফুটপাতবাসী মহিলাকে ধাক্কা মারে ইঞ্জিনট

দমকলের ইঞ্জিনে পিষে গেলেন ফুটপাতবাসী!! ব্যস্ত সময়ে শহরের চার জায়গায় আগুন

শেষ আপডেট: 20 November 2018 06:51

দ্য ওয়াল ব্যুরো: আগুন নেভাতে গিয়ে ফুটপাতবাসীকে পিষে দিল দমকলের একটি গাড়ি। মঙ্গলবার সকালে পোস্তার একটি বন্ধ দোকানে আগুন লাগে। আগুন নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। জানা যাচ্ছে, ঘটনাস্থলে যাওয়ার সময় এক ফুটপাতবাসী মহিলাকে ধাক্কা মারে ইঞ্জিনটি। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন  মহিলা। দমকলের কর্মীরাই তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মহিলার মৃত্যু হয়। সাতসকালেই শহরের মোট ৪ জায়গায় আগুন লাগে। পোস্তা সহ চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, তোপসিয়া ও বাঁশদ্রোনী এলাকায় আগুন লাগে। পোস্তায় দমকলের তিন নম্বর ইঞ্জিনে পিষে যান ফুটপাতবাসী মহিলা। চিত্তরঞ্জন ক্যানসার হাসাপাতালে আগুন ঘিরে প্রথমে উদ্বেগ বাড়ে।  হাসপাতালের রিসার্চ উইং-এর জেনেটিক ল্যাবে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছয়। তবে, কিছুক্ষণের  মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে খবর। একটি এসি মেশিন থেকে আগুন লাগে বলে জানা যাচ্ছে। আগুন লাগার কারণে সাময়িক আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে। বার্ধক্য-মদ্যপানেই মৃত্যু শবরদের, বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর, ওয়াকআউট বিরোধীদের তোপসিয়ার একটি বহুতলে দ্বিতীয় আগুনটি লাগে।  মিটার ঘর থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে।২টি ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণেও আসে। তবে, প্রচণ্ড ধোঁয়ার জেরে বহুতল থেকে অনেকে বেরিয়ে আসেন। আপাতত বহুতলটিতে বন্ধ বিদ্যুৎ পরিষেবা। তৃতীয় আগুনটি লাগে পোস্তার নলিনী শেঠ রোডে। একটি দোকান থেকে আগুন ঘনবসতি এলাকায় ছড়িয়ে যায়। তীব্রতা কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে খবর। তবে ইঞ্জিনের ধাক্কায় মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পোস্তা এলাকায়।  মঙ্গলবার দুপুর ১২ টায় বাঁশদ্রোণী একটি রঙের কারখানাতেও আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিন ১৫ মিনিটে  আগুন নিয়ন্ত্রণে আনে।মঙ্গলবার সকালে শহরের ৪ জায়গায় আগুন লাগায় যানজটে কিছুটা নাকাল হতে হয় যাত্রীদের। বিশেষ করে পোস্তা এলাকায় অফিস যাত্রীদের অনেকক্ষণ যানজটের মুখে পড়তে হয়। তিন দিন আগেই পার্ক স্ট্রিট চত্বরে কলকাতার উচ্চতম নির্মীয়মান বহুতলে আগুন লেগেছিল। ৬৩ তলা উঁচু বহুতল ‘দ্য ৪২’-এর ৮ ও ৯ তলায়  আগুন লাগে। তার কয়েকদিন আগে ৫ নভেম্বর পার্ক স্ট্রিটের এপিজে বিল্ডিংয়ে আগুন লাগে।সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ের সব অফিস থেকে কর্মীরা বাইরে বেরিয়ে আসায় সেরকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি। একই মাসে পর পর এতগুলো অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ আতঙ্কিত শহরবাসী।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```