Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শান্তি ফেরানোই লক্ষ্য, মণিপুর ঠান্ডা করতে কড়া নির্দেশ অমিত শাহের

দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় একমাস ধরে অগ্নিগর্ভ অবস্থা মণিপুরের (Manipur)। এই সময়কালে সে রাজ্যের বহু বাসিন্দা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কার্ফু জারি রয়েছে একাধিক শহরে। বর্তমানে সেই রাজ্যেই শান্তি (Peace) ফেরাতে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয

শান্তি ফেরানোই লক্ষ্য, মণিপুর ঠান্ডা করতে কড়া নির্দেশ অমিত শাহের

শেষ আপডেট: 30 May 2023 17:21

দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় একমাস ধরে অগ্নিগর্ভ অবস্থা মণিপুরের (Manipur)। এই সময়কালে সে রাজ্যের বহু বাসিন্দা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কার্ফু জারি রয়েছে একাধিক শহরে। বর্তমানে সেই রাজ্যেই শান্তি (Peace) ফেরাতে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এইমুহূর্তে ৩ দিনের মণিপুর সফরে গিয়েছেন তিনি। মঙ্গলবার সেখানেই গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য সরকারের সঙ্গে।

সেখানে অমিত শাহ বলেছেন, এখন সরকারের প্রধান লক্ষ্য যে কোনও মূল্যে মণিপুরে ক্ষোভের আগুন নিভিয়ে শান্তি ফেরানো। প্রশাসন সেটাকেই অগ্রাধিকার দিচ্ছে (Peace top priority, Amit Shah on Manipur)।

এছাড়া মণিপুরে শান্তি ও সমৃদ্ধি ফেরাতে এবং রাজ্যে শান্তি বিঘ্নিত করে এমন কোনও কার্যকলাপ কঠোরভাবে মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

https://twitter.com/AmitShah/status/1663544854704685137?s=20

এর পাশাপাশি মণিপুর হিংসায় নিহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন অমিত শাহ। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই ক্ষতিপূরণ দেবে। জানা গিয়েছে, নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও, পরিবারের একজনের চাকরির ব্যবস্থাও করা হবে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও অমিত শাহের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অমিত শাহ মণিপুর পুলিশ, সিএপিএফ এবং ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও একটি পর্যালোচনা বৈঠক করেছেন। এরপরই ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন তিনি। এছাড়াও সেই বৈঠকে পেট্রোল, এলপিজি গ্যাস, চাল এবং অন্যান্য খাদ্য পণ্যের জোগান যাতে যথেষ্ট পরিমাণে থাকে এবং দাম কমানো হয়, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শাহের সফরের আগেই রবিবার নতুন করে হিংসা ছড়িয়েছিল মণিপুরের সেরাও ও সুগুনু এলাকায়। হিংসার জেরে এক পুলিশকর্মী-সহ মোট পাঁচজন প্রাণ হারান। আহত হন কমপক্ষে ১২ জন। অভিযোগ, দুষ্কৃতীরা আধুনিক আগ্নেয়াস্ত্র থেকে সেরাও ও সুগুনু এলাকায় একাধিক বাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করেছিল। তাতেই নতুন করে অগ্নিগর্ভ হয়ে যায় ওই এলাকাগুলো।

মণিপুর শান্ত হতে সময় লাগবে, শাহের সফরের মাঝেই মন্তব্য সেনাধ্যক্ষের


```