
শেষ আপডেট: 15 November 2022 18:57
দ্য ওয়াল ব্যুরো: নবম বছরে পা দিল পিসি চন্দ্র গ্রুপের (PC Chandra Group) স্কলারশিপ (scholarship) অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ৫১জন মাধ্যমিক পাশ করা টপারকে (students) এই বৃত্তি দেওয়া হয়। আজ থেকে ন'বছর আগে ২০১৪ সালে শুরু হয়েছিল এই প্রোগ্রাম। জহর লাল চন্দ্র মেরিট স্কলারশিপ প্রোগ্রামের একটি অংশ হিসাবে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। জানা গেছে, প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাইপাসের ধারে পিসি চন্দ্র গার্ডেন্সে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোস ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর ডঃ উদয় বন্দ্যোপাধ্যায়, শিবপুর আইআইইএসটি'র ডিরেক্টর প্রফেসর ডঃ পার্থসারথি চক্রবর্তী, পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিঃ অরুণ কুমার চন্দ্র, ব্যবস্থাপনা পরিচালক এবং পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর উদয় কুমার চন্দ্র।
পিসি চন্দ্র গ্রুপের চেয়ারম্যান প্রয়াত শ্রী জহর লাল চন্দ্রের স্মৃতিতে গ্রুপের ৭৫তম বছরে এই উদ্যোগটি শুরু হয়েছিল। অনুষ্ঠানের প্রথম বছর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ তুলে দেন। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হল রাজ্যজুড়ে থাকা এই সমস্ত কৃতি পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য অনুপ্রাণিত করা।
এদিন সন্ধেয় সে কথা কথা বলতে গিয়ে পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর উদয় কুমার চন্দ্র বলেন, 'এই স্কলারশিপ পিসি চন্দ্র গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা শ্রী জহর লাল চন্দ্রের স্মরণে। আজ তাঁর শততম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনটি উদযাপনের জন্য রাজ্যের কৃতি পড়ুয়াদের স্বীকৃতি এবং সম্মান জানানোর চেয়ে ভাল কিছু হতে পারে না। আমরা আশা করি, এই স্কলারশিপ পড়ুয়াদের ভবিষ্যতে আরও উন্নতি করতে সাহায্য করবে।'
'সেই আনন্দ ক্রমশ মিশে যাচ্ছিল আমার রক্তে,' ৪৭ সালের ১৫ অগস্ট কলকাতা ঘুরে দেখেন কিশোর সৌমিত্র