Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

পেটিএম, মেক মাই ট্রিপেও হবে ভ্যাকসিনের বুকিং, কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষা

দ্য ওয়াল ব্যুরো: করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার ভারত। গণহারে টিকাকরণ শুরু করেও সংক্রমণ আটকানো যায়নি। তবে মে মাস জুড়ে ভাইরাসের যে ধ্বংসাত্মক রূপ দেখেছে সারা দেশ, এখন তার প্রকোপ কিছুটা কমে এসেছে। কোভিডের বিরুদ্ধে টিকাকরণই একমাত্র অস্ত্র, বল

পেটিএম, মেক মাই ট্রিপেও হবে ভ্যাকসিনের বুকিং, কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষা

শেষ আপডেট: 10 June 2021 16:31

দ্য ওয়াল ব্যুরো: করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার ভারত। গণহারে টিকাকরণ শুরু করেও সংক্রমণ আটকানো যায়নি। তবে মে মাস জুড়ে ভাইরাসের যে ধ্বংসাত্মক রূপ দেখেছে সারা দেশ, এখন তার প্রকোপ কিছুটা কমে এসেছে। কোভিডের বিরুদ্ধে টিকাকরণই একমাত্র অস্ত্র, বলেছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় ভারতে টিকাকরণে গতি বাড়াতে এগিয়ে এল পেটিএম, মেক মাই ট্রিপ আর ইনফোসিসের মতো সংস্থা। অনলাইনে ভ্যাকসিনের জন্য বুকিংয়ের প্ল্যাটফর্ম খুলে দিতে চায় তারা। এই মর্মে অনুমতি চেয়ে তারা ভারত সরকারের কাছে আর্জিও জানিয়েছে বলে খবর। সম্প্রতি দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মাসে অন্যান্য অ্যাপে ভ্যাকসিন বুকিং সিস্টেমের নিয়মকানুনও শিথিল করেছে কেন্দ্র সরকার। ভারতের বিপুল পরিমাণ জনসংখ্যার একশো শতাংশ টিকাকরণ যাতে আরও দ্রুত হয়, তার জন্যেই এই পদক্ষেপ। তাছাড়া ভ্যাকসিন বুকিংয়ের জন্য সরকারের তরফে যে অ্যাপ খোলা হয়েছে তাতেও নানাবিধ সমস্যার মুখোমুখি হয়েছেন মানুষ। ১ কোটির বেশি মানুষ প্রতিমাসে পেটিএম ব্যবহার করে থাকেন। মেক মাই ট্রিপ ব্যবহার করেন গড়ে ১ কোটি ২০ লক্ষ মানুষ। সরকারি অ্যাপে ভ্যাকসিনের জন্য স্লট বুক করতে যখন সমস্যা হচ্ছে তখন মানুষ এই সমস্ত অ্যাপে যে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবেন তা বলাই বাহুল্য। সরকারি সূত্রের মতে, একটি প্ল্যাটফর্ম না করে যদি ভ্যাকসিন বুকিংয়ের জন্য অনেকগুলি প্ল্যাটফর্ম চালু করা যায় তবে এই প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। টিকাকরণেও গতি অনেক আসবে। তাতে দেশের মানুষেরই ভাল হবে। আপাতত সরকারের সবুজ সংকেতের অপেক্ষা। তা মিললেই পেটিএম ইনফোসিস মেক মাই ট্রিপে চালু হয়ে যাবে কোভিড ভ্যাকসিনের স্লট বুকিং।

```