Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রাহুলের স্বস্তি, মানহানির আর এক মামলায় স্থগিতাদেশ পাটনা হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: মোদী পদবিধারীদের মানহানির অভিযোগ নিয়ে দায়ের হওয়া আর এক মামলায় (case) আপাতত স্বস্তি পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাটনা হাইকোর্ট (Patna High Court ) সোমবার সেখানকার নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছ

রাহুলের স্বস্তি, মানহানির আর এক মামলায় স্থগিতাদেশ পাটনা হাইকোর্টের

শেষ আপডেট: 24 April 2023 10:33

দ্য ওয়াল ব্যুরো: মোদী পদবিধারীদের মানহানির অভিযোগ নিয়ে দায়ের হওয়া আর এক মামলায় (case) আপাতত স্বস্তি পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাটনা হাইকোর্ট (Patna High Court ) সোমবার সেখানকার নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে।

রাহুলকে ২৫ এপ্রিল অর্থাৎ আগামী মঙ্গলবার পাটনার নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই মামলায় স্থগিতাদেশ চেয়ে শনিবার হাইকোর্টে মামলা করেন রাহুল।

পাটনাতেও রাহুলের বিরুদ্ধে মোদী পদবিধারীদের মানহানির মামলা করেছেন বিহারের বিজেপি নেতা তথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী। রাহুলের কর্নাটকের বক্তব্যকে হাতিয়ার করেই মামলা করেন বিহারের নেতা।

রাহুলের তরফে হাই কোর্টে বলা হয়, একই মন্তব্যের জন্য সুরাত আদালতে তাঁর সাজা হয়েছে। সেই মামলায় তিনি উচ্চ আদালতে আর্জি জানিয়েছেন। একই ধরনের মামলায় দুটি আদালতে শুনানি চলতে পারে না। হাইকোর্ট বলেছে, মামলার পরবর্তী শুনানি হবে ১৫ মে।

রাহুলের পর সিদ্দারামাইয়া, সেই কর্নাটকেই নেতার বেফাঁস মন্তব্যে বিপাকে কংগ্রেস


```