Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সিউড়িতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, দেহ রাস্তায় রেখে প্রতিবাদ পরিবারের

সিউড়িতে ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিবারের সদস্যরা দেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হন।

 

সিউড়িতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, দেহ রাস্তায় রেখে প্রতিবাদ পরিবারের

ঘটনাস্থলের ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 September 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে এক রোগীর ভুল চিকিৎসার উঠল অভিযোগ। সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন ওই নার্সিংহোমে রোগীর মৃত্যুর পর, পরিবারের সদস্যরা লালদিঘিপাড়ার কাছে রাস্তায় মৃতদেহ নামিয়ে পথ অবরোধ করেন।

পরিবারের অভিযোগ, মিনা দাস (৩৬) গলব্লাডারের সমস্যার জন্য সিউড়ির এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। চিকিৎসক পরামর্শ দেন, মিনা ওই নার্সিংহোমে ভর্তি হোন।

পরিবারের দাবি, হাসপাতালে অপারেশনের সময় মিনা দাসের ভুল চিকিৎসা করা হয়, যার ফলে রবিবার তাঁর মৃত্যু হয়।

রাস্তায় মৃতদেহ নামিয়ে পরিবারের প্রতিবাদে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সঠিক বিচার ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।


```