Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের নির্বাচনে অংশগ্রহণ! বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

ঘটনার সূত্রপাত, গত পঞ্চায়েত ভোটে মালদহের একটি পঞ্চায়েতে ভুয়ো শংসাপত্র দাখিল করে ভোটে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল আলোরানী সরকারের বিরুদ্ধে।

বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের নির্বাচনে অংশগ্রহণ! বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 April 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

ওই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, অতীতে রাজ্যের নির্বাচনে এমন দু'জন প্রার্থীর নমুনা সামনে এসেছে, যাঁরা এই রাজ্যের বাসিন্দা নন। ফলে কারা নির্বাচনে অংশ নিতে পারবে আর কারা পারবে না, সেটা নির্বাচন কমিশন নির্ধারণ করুক।

ঘটনার সূত্রপাত, গত পঞ্চায়েত ভোটে মালদহের একটি পঞ্চায়েতে ভুয়ো শংসাপত্র দাখিল করে ভোটে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল আলোরানী সরকারের বিরুদ্ধে। অভিযোগ, তিনি বাংলাদেশের নাগরিক কিন্তু ভারতীয় একজনকে বিয়ে করেছিলেন। সেই সূত্রেই এদেশের ভোটে দাঁড়িয়েছিলেন।

 ওই মামলায় মামলাকারীর তরফে আইনজীবী অমৃতা পান্ডে ও সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে বলেন, ভোটে লড়ার জন্য যে মনোনয়ন দাখিল করা হয়, সেই প্রক্রিয়ায় বদল আনা হোক। এ বিষয়ে কমিশনেরও তৎপর হওয়া উচিত।

কমিশনের আইনজীবী আদালতকে বলেন, "শুধুমাত্র ভোটের সময় বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে থাকে। তাছাড়া কেউ ভারতের নাগরিক কিনা তা আধার কার্ড বা ভোটার কার্ড দেখে যাচাই করার দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের।"

এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রককে নতুন গাইডলাইন চালু করার নির্দেশ হাইকোর্ট দিতে পারে না।


```