Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পার্থই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড! এবার আদালতে গোপন জবানবন্দি প্রাক্তন মন্ত্রীর ওএসডির

পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সেসময়ই ওএমআর শিটের নথি নষ্ট করা হয়েছিল! আদালতে দাবি ওএসডির।

পার্থই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড! এবার আদালতে গোপন জবানবন্দি প্রাক্তন মন্ত্রীর ওএসডির

পার্থ চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 27 March 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়ই (Partha Chatterjee)। আগেই আদালতে পেশ করা চার্জশিটে একথা দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি।  এবার আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে একই কথা জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি)।

সূত্রের খবর, সিবিআইয়ের বিশেষ আদালতে এদিন গোপন জবানবন্দিতে পার্থর প্রাক্তন ওএসডি দাবি করেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সেসময়ই ওএমআর শিটের নথি নষ্ট করা হয়েছিল। 

এর আগে নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন প্রাক্তন মন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং আর এক আত্মীয়। এমনকী নিয়োগ মামলায় রাজসাক্ষীও হয়েছেন পার্থর জামাই। এবার প্রাক্তন মন্ত্রীর ওএসডিও আদালতে গোপন জবানবন্দিতে নিয়োগ দুর্নীতির মাথা হিসেবে পার্থকেই দায়ী করলেন। যার জেরে নিয়োগ মামলায় পার্থর বিড়ম্বনা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

এসএসসি মামলায় এর আগে আদালতে পার্থর আইনজীবী দাবি করেছিলেন, মন্ত্রী হিসেবে তিনি কিছুই জানতেন না। তাঁকে এড়িয়েই স্কুল সার্ভিস কমিশন সব করেছে। কিন্তু কেন্দ্রীয় তদন্ত এজেন্সির চার্জশিটে লেখা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের অজ্ঞাতে কোনও ঘটনাই ঘটেনি। বরং বলা যায়, পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির বিষয়ে বিশেষভাবে অবগত ছিলেন'।

সিবিআই চার্জশিটে এও লেখা হয়েছিল, কী ভাবে বেআইনি নিয়োগ হবে, কোন কাজ কে কী ভাবে করবে তা সবটাই পার্থ চট্টোপাধ্যায় নির্দেশিত ছিল। অর্থাৎ, কীভাবে একজনের জায়গায় অন্য জন চাকরিতে ঢুকবে, নম্বর বদল হবে, কে কার থেকে টাকা নেবে, কীভাবে সেই টাকা তোলার প্রক্রিয়া হবে তা পার্থবাবুর মস্তিষ্কপ্রসূত।

 সূত্রের খবর, এদিন গোপন জবানবন্দীতে একই কথা শুনিয়েছেন প্রাক্তন মন্ত্রীর ওএসডি। 


```