Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পার্থ জেলে, নাকতলার পুজো উদ্বোধন করবেন কি মুখ্যমন্ত্রী!

দ্য ওয়াল ব্যুরো:‌ নাকতলা উদয়ন সঙ্ঘ (Naktala Udayan Sangha)। দক্ষিণ কলকাতার নামী দুর্গাপুজো কমিটি। যে কমিটির মাথা ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থর পুজো হিসেবেই নাকতলার পুজো পরিচিত ছিল। পুজোর উদ্বোধ

পার্থ জেলে, নাকতলার পুজো উদ্বোধন করবেন কি মুখ্যমন্ত্রী!

শেষ আপডেট: 24 September 2022 08:57

দ্য ওয়াল ব্যুরো:‌ নাকতলা উদয়ন সঙ্ঘ (Naktala Udayan Sangha)। দক্ষিণ কলকাতার নামী দুর্গাপুজো কমিটি। যে কমিটির মাথা ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থর পুজো হিসেবেই নাকতলার পুজো পরিচিত ছিল। পুজোর উদ্বোধন হয় সাধারণত চতুর্থীর দিন। এবং জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠানে গত কয়েক বছর ধরে লাগাতার উপস্থিত থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু কৌতূহলের বিষয় হল, এ বছর কি নাকতলার পুজো উদ্বোধন করবেন মমতা?

নাকতলার পুজো দুটি কারণে বিখ্যাত হয়ে উঠেছিল। এক পুজোর থিম ও মণ্ডপসজ্জা। দুই, তা পার্থ চট্টোপাধ্যায় ও স্থানীয় পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর পুজো বলে পরিচিত ছিল। বাপ্পা ওই পুজো থেকে বাপ্পাদিত্য আগেই সরে এসেছেন। আবার পার্থ চট্টোপাধ্যায় এখন দুর্নীতি কাণ্ডে জেলে রয়েছেন।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, পুজো উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। কিন্তু আজ, শনিবার দুপুর পর্যন্ত কোনও জবাব মেলেনি। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা অঞ্জন দাস বললেন, ‘প্রতিবার তৃতীয়া বা চতুর্থীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজো উদ্বোধন করেন। এবছরও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এখনও কোনও সাড়া দেয়নি নবান্ন। ফলে এখনই কিছু বলা যাচ্ছে না।’‌
তা হলে?

কালীঘাটের ঘনিষ্ঠ তৃণমূলের এক রাজ্য নেতা শনিবার বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের জন্য নানা ভাবে তৃণমূলের মুখ পুড়েছে। দিদি পার্থদার নাম এখন আর মুখে আনেন না। কারণ, গ্রেফতার হওয়ার পর পার্থ হওয়ার পর ভোর রাতে তিন-তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে ফোন করেন। মুখ্যমন্ত্রীর মোবাইল নম্বর অ্যারেস্ট মেমোয় লিখে ফাঁস করে দেয় ইডি। তাতে অস্বস্তিতে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে। প্রশ্ন হল, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকা জমানোর সময়ে পার্থ কি দল বা দিদিকে বলে করেছিলেন? তা হলে তিনি কেন অস্বস্তিতে ফেললেন দিদিকে? শুধু তাই নয়, এই নাকতলার উদয়নের মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অর্পিতা মুখোপাধ্যায়কে তুলেছিলেন পার্থ। ওড়িয়া ছবির বড় অভিনেত্রী বলে মুখ্যমন্ত্রীর সামনে অর্পিতার পরিচয় দিয়েছিলেন। সেই ছবিকে রাজনৈতিক হাতিয়ার করেছে বিজেপি। এই অস্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল না। মমতা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের মতে, নাকতলায় ফের উপস্থিত হয়ে সেই সব স্মৃতি নিশ্চয়ই তাজা করতে চাইবেন না।

২০১১ সালে পার্থ রাজ্যের শিল্পমন্ত্রী হওয়ার পর থেকেই নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর জাঁকজমক বেড়েছে বলে শোনা যায়। ২০১২ সাল থেকে একের পর এক খ্যাতনামা শিল্পীদের দিয়ে নিজেদের পুজোয় মহার্ঘ থিম সাজিয়েছেন উদ্যোক্তারা। কখনও ভবতোষ সুতার, কখনও সুশান্ত পালের মতো নামীদামি শিল্পীদের দিয়ে বছরের পর বছর বড় বাজেটের পুজো হয়েছে। ৬ অক্টোবর পার্থর জন্মদিন। পুজোর সময় কখনও তাঁর জন্মদিন পড়লে নাকতলার পুজোর পরিবেশেই আয়োজিত হত সেই মর্মে উৎসব।

এ বার নাকতলার পুজো সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পী প্রদীপ দাসকে। প্রতিমা গড়ছেন পিন্টু শিকদার। উদ্যোক্তারা জানিয়েছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে ই–মেল করা হয়েছে। এখন দেখা যাক, দিদি কী সিদ্ধান্ত নেন!

শিশু পর্নোগ্রাফি: ইন্টারপোল রিপোর্ট দিল সিবিআইকে, তারপরেই অভিযান


```