Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ওর ভাইপো বলছে পাল্টুরাম! হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু পার্থর, নিশানায় অর্জুন

এদিন প্রচারের ফাঁকে বিজেপির অভ্যন্তরের এই ক্ষোভের আগুনকে উস্কে দিতে চেয়েছেন পার্থ।

ওর ভাইপো বলছে পাল্টুরাম! হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু পার্থর, নিশানায় অর্জুন

Partha Bhoumik

শেষ আপডেট: 15 March 2024 16:40

দ্য ওয়াল ব্যুরো: নৈহাটির হনুমান মন্দিরে পুজো দিয়ে বৃহস্পতিবার প্রচার শুরু করে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তাৎপর্যপূর্ণভাবে সেখানে উঠে এল অর্জুন সিংয়ের প্রসঙ্গ!

লোকসভার টিকিট না পেয়ে দলবদলে বিজেপিতে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই দিল্লি গিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর আসনে বিজেপি অর্জুনকে প্রার্থী করবে কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে।

তবে অর্জুনকেই বিজেপির সম্ভাব্য প্রার্থী ধরে নিয়ে এদিন থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

পার্থর কথায়,"এমপি হিসেবে উনি (অর্জুন সিং) পরীক্ষায় জিরো পেয়েছেন। আমার তো এখনও পরীক্ষা হয়নি। তাই ব্যারাকপুরের জনগনকে বলব, আমাকে একবার পরীক্ষার সুযোগ দিন। উন্নয়ন তো হবেই, এটুকু গ্যারেন্টি দিতে পারি আমাকে জেতালে ব্যারাকপুরের বুকে আর একটা বোমা বা গুলির শব্দ শোনা যাবে না।"

টেনে এনেছেন অর্জুনের বারবার দলবদলের প্রসঙ্গও। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। বিজেপির টিকিটে লোকসভা ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন তিনি। এবারেও টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে গেছেন অর্জুন। ভোটের টিকিট পাওয়ার জন্য অর্জুনের এই বার বার দলবদল নিয়ে ক্ষুব্ধ বিজেপির স্থানীয় একাংশ নেতৃত্ব। সূত্রের খবর, অর্জুনকে যাতে টিকিট না দেওয়া হয়, দলের অন্দরে একটি অংশ সেই চেষ্টাও শুরু করেছে।

এদিন প্রচারের ফাঁকে বিজেপির অভ্যন্তরের এই ক্ষোভের আগুনকে উস্কে দিতে চেয়েছেন পার্থ। ব্যারাকপুরের বিজেপি নেতা ফাল্গুনী পাত্রর নাম উল্লেখ করে পার্থ বলেন, "অন্য দলের বিষয়ে কথা বলা ঠিক নয়। তবু বলব, ফাল্গুনী পাত্ররা অনবরতভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে। উনি ২০০০ সালের পঞ্চায়েত সদস্য। আমার সঙ্গে ওঁর রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে এটা বলব ওরা মাটি কামড়ে বিজেপিটা করেছে।"

পার্থ বোঝাতে চেয়েছেন, অর্জুনের মতো দলবদলুদের টিকিট না দিয়ে ফাল্গুনী পাত্রের মতো নেতাদের টিকিট দেওয়া উচিত। পার্থর কথায়, "অর্জুন সম্পর্কে আমি আর কী বলব! ওর ভাইপো বলছে পাল্টুরাম! বিহারের নীতীশ কুমার!"

প্রসঙ্গত অর্জুন দলবদলের কথা বৃহস্পতিবার প্রকাশ্যে জানাতেই পাল্টা হিসেবে অর্জুনের ভাইপো সৌরভ সিংহকে নিজের নির্বাচনী এজেন্ট করেন পার্থ। তারপরই কাকুর বিরুদ্ধে সরব হয়েছিলেন সৌরভ। পর্যবেক্ষকদের অনেকের মতে, 'অর্জুনকে ব্যাকফুটে ঠেলতে প্রচারে সৌরভই পার্থর প্রধান হাতিয়ার হতে চলেছে।' এ ব্যাপারে অর্জুনের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```