Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

গাধা, হাতি, অশিক্ষিত! লোকসভার পর সিনেমা ফ্লপ হয়ে যাবে! পদত্যাগী বিচারপতিকে সেচমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদানের পরই নিজের এজেন্ডা জানিয়ে দিয়েছেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছেন, তৃণমূলের বিদায়লগ্ন নিশ্চিত করতে হবে।

গাধা, হাতি, অশিক্ষিত! লোকসভার পর সিনেমা ফ্লপ হয়ে যাবে! পদত্যাগী বিচারপতিকে সেচমন্ত্রী

শেষ আপডেট: 7 March 2024 19:42

 দ্য ওয়াল ব্যুরো:  বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদানের পরই নিজের এজেন্ডা জানিয়ে দিয়েছেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছেন, তৃণমূলের বিদায়লগ্ন নিশ্চিত করতে হবে।

তার কিছু পরেই ডোরিনা ক্রসিংয়ে দলের কর্মসূচি থেকে নাম না করে পদত্যাগী বিচারপতিকে 'বিজেপিবাবু' বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পদত্যাগী বিচারপতির নামোল্লেখ করে বাছা বাছা বিশেষণে আক্রমণ করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

পার্থর কথায়, "বিচারকের নিরপেক্ষ চেয়ারে বসে যিনি রাজনীতি করতে পারেন, তাঁর মতো অবিবেচক, অশিক্ষিত আর কেউ নন। উনি আইনের নিরপেক্ষ চেয়ারটাকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করেছেন। এর আগে কোনও বিচারপতি এমন কাজ করেননি।"

খানিক থেমে পার্থ যোগ করেছেন, "বাংলার মানুষ জেনে গেছে ওর মতো ধান্দাবাজ আর কেউ নেই। উনি এতদিন বিচারকের আসনে বসে যেটা অবজারভেশন বলে চালাতেন, এখন সেটাই ওর রাজনৈতিক প্রতিক্রিয়া।"

সম্প্রতি নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তালপাতার সিপাই বলে কটাক্ষ করেছিলেন পদত্যাগী বিচারপতি। এই প্রসঙ্গে তাচ্ছিল্যের সুরে পার্থ বলেন, "উনি আমাদের নেতাকে তালপাতার সিপাই বলেছেন বলে ওকে আমি গাধা, হাতি বলব না। ওঁকে অত গুরুত্ব দেওয়ারও কিছু নেই।  এই তো দু'মাস, ওনাকে নিয়ে একটু লাফালাফি হবে। লোকসভা নির্বাচন শেষ হলে ওর সিনেমাও একদম ফ্লপ হয়ে যা্বে!"

এদিন বসিরহাটের রবীন্দ্রভবনে মহকুমার ১০টি ব্লকের বেশ কিছু মানুুষের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন সেচমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রসঙ্গত, এদিন দলীয় কর্মসূচি থেকে  পদত্যাগী বিচারপতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, "তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আমি স্টুডেন্টদের নিয়ে যাব! ওরাই আপনার বিচার করবে,  যাদের চাকরি আপনি খেয়েছেন।" 


```