Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নীরব কাণ্ডে সাংসদদের প্রশ্নের মুখে রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর উর্জিত  

দ্য ওয়াল ব্যুরো: দেশের নাজেহাল ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে সাংসদদের প্রশ্নের মুখে পড়লেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। মঙ্গলবার, পার্লামেন্টারি কমিটির সদস্যদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন তিনি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নীরব মোদীর ১৩ হাজার

নীরব কাণ্ডে সাংসদদের প্রশ্নের মুখে রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর উর্জিত  

শেষ আপডেট: 12 June 2018 12:57

দ্য ওয়াল ব্যুরো: দেশের নাজেহাল ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে সাংসদদের প্রশ্নের মুখে পড়লেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। মঙ্গলবার, পার্লামেন্টারি কমিটির সদস্যদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন তিনি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নীরব মোদীর ১৩ হাজার কোটি টাকার জালিয়াতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন উর্জিত। সাংসদরা তাকে প্রশ্ন করেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর ৮৭ হাজার ৩০০ কোটি টাকার মোট লোকসান নিয়েও। নীরব জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর ওপর নজরদারি চালানোর জন্য যথেষ্ট ক্ষমতা নেই রিজার্ভ ব্যাঙ্কের। তাঁর মতে সরকারের উচিত রিজার্ভ ব্যাঙ্কের ক্ষমতা আরও বাড়ানো। গত ডিসেম্বর অবধি দেশের গোটা ব্যাঙ্কিং ক্ষেত্রের অনাদায়ী ঋণ বা পরিশোধ না করা ঋণের পরিমাণ প্রায় ৮ লক্ষ ৩১ হাজার কোটি টাকা। তবে উর্জিতের মতে নতুন ব্যাঙ্করাপসি ও ইনসলভেন্সি কোড আনার পর উন্নতি হয়েছে পরিস্থিতির। কংগ্রেসের বীরাপ্পা মৌলির নেতৃত্বে সাংসদরা নীরবকে কিছুদিন আগেই দেশের বিস্তীর্ণ অঞ্চলে এটিএমে ক্যাশ ফুরিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন করেন। নোটবন্দীর পর দেশের অর্থনীতিতে মোট কতটাকার নোট ফিরিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক সে নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী। তিনি উর্জিতের কাছে বুধবারেই এ বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান চেয়েছেন বলে জানা যাচ্ছে। এর আগে মে মাসেও উর্জিতকে ডেকে পাঠিয়েছিল বীরাপ্পা মৌলির নেতৃত্বাধীন এই সংসদীয় কমিটি। কিন্তু সেইবার কমিটির মুখোমুখি হওয়ার এড়িয়ে গিয়েছিলেন উর্জিত।  

```