Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দই-চিঁড়ের মেলায় ভক্তের ঢল পানিহাটিতে, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা তুঙ্গে

পানিহাটি মহোৎসবতলা ঘাটে প্রত্যেক বছর জৈষ্ঠ্য মাসের শুক্লা ত্রয়োদশীতে পালিত হয়ে আসছে দণ্ড মহোৎসব।

দই-চিঁড়ের মেলায় ভক্তের ঢল পানিহাটিতে, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা তুঙ্গে

দই-চিঁড়ের মেলায়

শেষ আপডেট: 20 June 2024 19:02

দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভক্তের ঢল নামল পানিহাটির দই-চিঁড়ের মেলায়। ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব নামেও এই উৎসবের পরিচিতি।

হরিনাম প্রচার করতে মহাপ্রভু চৈতন্যদেব পানিহাটিতে পাঠিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভুকে। কথিত, ৫০৬ বছর আগে এই দিনটিতে হুগলি জেলার সপ্তগ্রামের রাজার পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুকে না জানিয়ে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের চেষ্টা করেছিলেন। সেই ঘটনা জানা মাত্রই ক্ষুব্ধ হন নিত্যানন্দ। শাস্তি হিসাবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু সমস্ত ভক্তদের দই-চিঁড়ে-কলা খাওয়ানোর নির্দেশ দেন। সেই শাস্তি সাদরে গ্রহণ করেন রঘুনাথ দাস গোস্বামী। 

পানিহাটি মহোৎসবতলা ঘাটে প্রত্যেক বছর জৈষ্ঠ্য মাসের শুক্লা ত্রয়োদশীতে পালিত হয়ে আসছে দণ্ড মহোৎসব। শুধু পানিহাটিই নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে অগনিত ভক্তদের সমাগম ঘটে।

এত মানুষের সমাগম। তাই মেলার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ব্যারাকপুর সিটি পুলিশের কর্মীরা তৎপর রয়েছেন মেলা প্রাঙ্গনে। উৎসবে আসা পুণ্যার্থীরা জানান, পুলিশ ও পুরসভার পক্ষ থেকে ভালো পরিষেবা পেয়েছেন তাঁরা। ২০২২ সালের দণ্ড মহোৎসবে ভ্যাপসা গরমে ভিড়ের চাপে অসুস্থ হয়ে তিনজন পুন্যার্থীর মৃত্যু হয়েছিল।  সেই অভিজ্ঞতা থেকেই এ বছরও যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করে প্রশাসন। তবে গত বছরের তুলনায় এবছরও পুণ্যার্থীদের ভিড় কিছুটা হলেও কম ছিল বলেই মনে করছে পুর প্রশাসন।


```