Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হাওড়া-দিল্লি-সহ একশোটি লাইনে দেড়শো বেসরকারি ট্রেন চালাতে সবুজ সঙ্কেত

দ্য ওয়াল ব্যুরো: একশোটি রুটে দেড়শোর কাছাকাছি বেসরকারি ট্রেন চালানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দিল রেলের উচ্চ পর্যায়ের একটি প্যানেল। এই ১০০টি রুটের মধ্যে রয়েছে হাওড়া-দিল্লি ও দিল্লি-মুম্বই লাইনও। ইতিমধ্যেই তেজস ট্রেন চালানোর ভার দেওয়া হয়েছে রে

হাওড়া-দিল্লি-সহ একশোটি লাইনে দেড়শো বেসরকারি ট্রেন চালাতে সবুজ সঙ্কেত

শেষ আপডেট: 8 January 2020 09:29

দ্য ওয়াল ব্যুরো: একশোটি রুটে দেড়শোর কাছাকাছি বেসরকারি ট্রেন চালানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দিল রেলের উচ্চ পর্যায়ের একটি প্যানেল। এই ১০০টি রুটের মধ্যে রয়েছে হাওড়া-দিল্লি ও দিল্লি-মুম্বই লাইনও। ইতিমধ্যেই তেজস ট্রেন চালানোর ভার দেওয়া হয়েছে রেলের নিয়ন্ত্রণাধীন আইআরসিটিকে। তারা দিল্লি-লখনৌ ও মুম্বই-আহমেদাবাদ রুটে ট্রেন চালানো শুরু করেছে। এখনও পর্যন্ত তারা সফল ভাবেই ট্রেন চালাচ্ছে। সেই কারণেই রাষ্ট্রায়ত্ত সংস্থার হাত থেকে রেল পরিষেবাকে প্রতিযোগিতামূলক বাজারের হাতে তুলে দেওয়ার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে রেলের নিয়োগ করা প্যানেল। কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের অ্যাজেন্ডা মেনে রেলওয়ে বোর্ডের চেয়্যারম্যান ভিকে যাদব প্রাইভেট ট্রেন ফ্ল্যাগ অফ করার পরেই একটি প্যানেল তৈরি করে দেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। রেল পরিচালনার সঙ্গে যুক্ত সবক’টি ক্ষেত্রের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়, ভারত তো বটেই বিদেশেরও কোনও সংস্থার যদি রেল ও পর্যটনের ব্যাপারে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তাদের ট্রেন চালানোর অনুমোদন দেওয়া যেতে পারে। এক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে – ওই সংস্থার মূল্য (নেট ওর্থ) ৪৫০ কোটি টাকা হতে হবে। এছাড়াও বেশ কয়েকটি শর্ত তাদের দেওয়া হবে যার মধ্যে থাকছে সর্বাধিক ১৫ মিনিট লেট করা যেতে পারে, তার বেশি দেরি হলে যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে। এই শর্তেই ট্রেন চালাচ্ছে আইআরসিটিসি। গণপরিবহণ হিসাবে এদেশে ট্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের চাহিদা এখন আর মেটাতে পারছে না রেল। বিভিন্ন ট্রেন মিলিয়ে গড়ে ১৫ শতাংশ যাত্রীকে ওয়েটিং লিস্টে থেকে যেতে হয়। রেল চাইছে এই ওয়েটিং লিস্ট প্রথা শেষ করতে। একই সঙ্গে পরিষেবা আরও ভাল করাও লক্ষ্য রেলের। রেলের রিজার্ভ কামরায় যাত্রীর সংখ্যা ২০১৩-১৮ সালের মধ্যে পাঁচ শতাংশ বেড়েছে যদিও একই সময়ে বিমানযাত্রীর সংখ্যা বেড়েছে তেরো শতাংশ। এইসব বিষয় মাথায় রেখেই বেসরকারি সংস্থাকে ট্রেন চালানোর ভার দিতে চাইছে ভারতীয় রেল। পরিকল্পনা অনুযায়ী রুটগুলিকে সাতটি ক্লাস্টারে ভাগ করা হয়েছে এবং যে সব স্টেশন কম ব্যবহৃত হয় সেই সব স্টেশনের পরিকাঠামো উন্নত করে দূরপাল্লার ট্রেনের উপযোগী করে তোলার সিদ্ধান্ত হয়েছে যেমন মুম্বইয়ের কাছে পানভেল, দিল্লির কাছে ওখলা ও তিলক ব্রিজ। প্রাথমিক ভাবে দিল্লি-মুম্বই ও দিল্লি-কলকাতা লাইনে কয়েকটি রুটকে চিহ্নিত করা হয়েছে। রেল কর্তৃপক্ষ মনে করছেন যে ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যেই সেই রুটগুলি খুলে দেওয়া যাবে কারণ ততদিনে ইস্টার্ন ও ওয়েস্টার্ন ফ্রেট করিডোর দুটি পুরোপুরি চালু হয়ে যাবে। প্রাইভেট ট্রেনগুলির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটারে বেঁধে দেওয়া হচ্ছে। রেল জানিয়েছে এই গতির কথা মাথায় রেখে রেলের ট্র্যাকগুলির উন্নতি ঘটানো হবে। প্রাথমিক ভাবে স্থির করা হয়েছে, কোনও একটি রুটে ভারতীয় রেলের দ্রুততম ট্রেন যে সময় নেয় সেই সময়টিকেই বেসরকারি ট্রেনের মাপকাঠি ধরা হবে। বেসরকারি রেলকে স্বস্তি দিতে ওই সব রুটে বেসরকারি ট্রেনের নির্ধারিত সময়ের ১৫ মিনিটের মধ্যে কোনও ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। প্রাইভেট ট্রেনগুলিকে নিজেদের ভাড়া স্থির করার স্বাধীনতা দেওয়া হবে, কোথা থেকে কামরা নেবে, কোথা থেকে ইঞ্জিন নেবে তা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। চুক্তি সই করার পাঁচ বছরের মধ্যে বেসরকারি সংস্থাগুলিকে সমস্ত ট্রেন চালানো শুরু করতে হবে। পরামর্শ দেওয়া হয়েছে যাতে প্রথম ট্রেনটি চালানো শুরু করা যায় বরাত পাওয়ার ছ’মাসের মধ্যে।

```