Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পঞ্চায়েতের কর্মী থেকে আমলা, সিজিও-তে তলব শুরু করল ইডি

সূত্রের খবর, এবার একযোগে একাধিক সরকারি কর্মী, আমলাকে সিজিওতে তলব করা হল। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রয়েছে ইডির অফিস। সেখানেই দেখা করতে বলা হয়েছে তাঁদের।

পঞ্চায়েতের কর্মী থেকে আমলা, সিজিও-তে তলব শুরু করল ইডি

শেষ আপডেট: 8 February 2024 09:08

দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে গত মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বহরমপুর থেকে সল্টলেক, পঞ্চায়েত কর্মী রথীন দে থেকে প্রাক্তন বিডিও এ কে পানের বাড়িতে অভিযান চালিয়েছিলেন ইডির কর্তারা। 

সূত্রের খবর, এবার একযোগে একাধিক সরকারি কর্মী, আমলাকে সিজিওতে তলব করা হল। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রয়েছে ইডির অফিস। সেখানেই দেখা করতে বলা হয়েছে তাঁদের।

ইডি সূত্রের খবর, ডেপুটি কালেক্টর সঞ্চয়ন পান, নির্মাণ সহায়ক কর্মী সন্দীপ সাধু খাঁ, ডব্লউবিসিএস অফিসার শুভ্রাংশু মণ্ডলকে বেশ কিছু ব্যাঙ্কের নথি পত্র নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। ডেপুটি কালেক্টর সঞ্চয়ন ও নির্মাণ সহায়ক কর্মী সন্দীপকে আগামী ১২ ফেব্রুয়ারি ডাকা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি তলব করা হয়েছে শুভ্রাংশু মণ্ডলকে।

সূত্রের খবর, আগামী দিনে আরও একাধিক সরকারি কর্মচারী, অফিসারকে তলব করা হবে। ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যে বেশ কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। তৈরি করা হচ্ছে তালিকা। ওই তালিকা ধরেই তাঁদের পর পর তলব করা হবে বলে খবর। 

১০০ দিনের কাজের টাকা সহ বকেয়ার দাবিতে বারে বারে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার। অন্যদিকে দুর্নীতির অভিযোগ অনেক দিন আগে থেকেই তুলেছিল বিরোধীরা। এই নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলডাঙায় দু’টি, ধনিয়াখালিতে ১টি, এছড়াও অন্যান্য ২ টি জায়গায় এই নিয়ে  থানায় মামলা দায়ের হয়। মোট ৫ টি মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি অভিযান চালায়। এবার তলব করা হল কর্মী, অফিসারদের। 


```