Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফের উত্তপ্ত সন্দেশখালি! সরকারি আধিকারিকের হাত-পা কাটার হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

প্রশাসনের তরফে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। দলের পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবিতে সোমবার বেড়মজুর এলাকায় মিছিল করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মীরা।

ফের উত্তপ্ত সন্দেশখালি! সরকারি আধিকারিকের হাত-পা কাটার হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

হাজি সিদ্দিক মোল্লা

শেষ আপডেট: 4 March 2025 13:06

দ্য ওয়াল ব্যুরো: আবারও উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি (Sendeshkhali)। দলেরই একাংশের অভিযোগে বিদ্ধ শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা (TMC Leader) হাজি সিদ্দিক মোল্লা। পঞ্চায়েত অফিসের বৈঠকে সরকারি আধিকারিককে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশের অভিযোগ, নির্মাণ সহায়কের হাত-পা কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাজি সিদ্দিক মোল্লা (Haji Siqque Mollah)। বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই নির্মাণ সহায়ক।

প্রশাসনের তরফে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। দলের পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবিতে সোমবার বেড়মজুর এলাকায় মিছিল করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মীরা।

অভিযোগ, হাজি সিদ্দিক মোল্লার ব্যাপক দুর্নীতি নিয়ে তাঁরা প্রশাসনের নানা স্তরে অভিযোগ জানিয়েছিলেন। তার তদন্ত করতেই গতকাল পঞ্চায়েত অফিসে এসেছিলেন নির্মাণ সহায়ক। তখনই তাঁকে কটূক্তি করে হুমকি দেওয়া হয়। অন্যদিকে, হাজি সিদ্দিক মোল্লার দাবি, গোটাটাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

বস্তুত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি, পার্টি অফিস উদ্বোধনের নামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক-সহ একাধিক সাংসদ-বিধায়কের নাম দিয়ে ভুয়ো আমন্ত্রণ পত্র ছাপানো-সহ একাধিক অভিযোগ উঠেছিল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

এহেন সব অভিযোগ নিয়ে আগেই থানায় অভিযোগ করেছিলেন তৃণমূলেরই ব্লক সভাপতি। তা নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। তারপরেও বিতর্ক পিছু ছাড়ছে না হাজি সিদ্দিক মোল্লার।  


```