
শেষ আপডেট: 18 October 2022 12:22
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোলের ৯০তম বার্ষিক সম্মেলন আজ দিল্লিতে শুরু হয়েছে। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে একজোট হওয়ার আবেদন জানান।
সম্মেলনে ১৯৫টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছে। তাতে আছেন পাকিস্তানের (Pakistan) দুই শীর্ষ পর্যায়ের গোয়েন্দা অফিসার। তাঁদের একজন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল (FIA chief) মহসিন বাট আজ ভারতীয় সাংবাদিকদের দেখেই মুখে আঙুল দেন। তাঁকে অনুরোধ করা হয়, আগে প্রশ্নটা তো শুনুন। তারপর আপনার মর্জি হলে জবাব দেবেন, না দিলে দেবেন না।
সাংবাদিক প্রশ্ন করেন, দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim), হাফিজ সইদদের (Hafiz Saeed) কবে ভারতের হাতে তুলে দেবেন? পাক গোয়েন্দা কর্তা প্রশ্ন না শোনার ভান করেন। এদিক, সেদিক চেয়ে মুখে আঙুল ঠেকিয়ে বসে পড়েন।
১৯৯৩-এ মুম্বই দাঙ্গার মূল ষড়যন্ত্রী ছিল বন্দর মাফিয়া দাউদ ইব্রাহিম। পুলিশ তার ডেরায় পৌঁছনোর আগেই সে গা ঢাকা দেয়। দুবাই হয়ে বর্তমানে সে পাকিস্তানের করাচিতে আছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি একাধিকবার দাবি করেছে। যদিও পাক প্রশাসন সেই দাবি উড়িয়ে দিয়েছে।
অন্যদিকে হাফিজ মহম্মদ সইদ হল ২০০৮-এ মুম্বইয়ে পাক জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রী। পাকিস্তানের একটি আদালতও দেশের এবং বিদেশের একাধিক অপরাধে তাকে অভিযুক্ত করেছে।
পদযাত্রায় রামের সঙ্গে রাহুলের তুলনা! কংগ্রেস নেতা বললেন, দু’জনের নামেই ‘র’ আছে