Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বেলুন বিক্রেতা হঠাৎই পেয়ে গেলেন বিরিয়ানির প্যাকেট! দেখুন খুশিতে উজ্জ্বল যুবকের ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistani) একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সাড়া ফেলে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে থাকা এক মহিলা ফুটপাথে বসে থাকা বিশেষভাবে সক্ষম একজন বেলুন বিক্রেতাকে বিরিয়ানির (biryani) প্যাকেট দিচ্ছেন। সে

বেলুন বিক্রেতা হঠাৎই পেয়ে গেলেন বিরিয়ানির প্যাকেট! দেখুন খুশিতে উজ্জ্বল যুবকের ভিডিও

শেষ আপডেট: 15 March 2023 09:43

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistani) একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সাড়া ফেলে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে থাকা এক মহিলা ফুটপাথে বসে থাকা বিশেষভাবে সক্ষম একজন বেলুন বিক্রেতাকে বিরিয়ানির (biryani) প্যাকেট দিচ্ছেন। সেই খাবার পেয়ে ওই বেলুন বিক্রেতার হাসি জিতে নিয়েছে হাজার হাজার মানুষের মন। ফাইজা নঈম নামে ওই মহিলার প্রোফাইল থেকে ভিডিওটি ছাড়া হলে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও (viral video)।

দেখুন সেই ভিডিও:

বেলুন বিক্রেতার নাম কৃশ। বিশেষভাবে সক্ষম এই যুবক পাকিস্তানের রাস্তায় ঘুরে ঘুরে বেলুন বিক্রি করে পেট চালান। ভিডিওতে দেখা যায়, ওই ছেলেটির থেকে ফাইজা সবকটা বেলুন কিনে নেন। ফাইজা একজন কাউন্সিলার, হিপনোটিস্ট, সমাজকর্মী এবং ভয়েস অভার আর্টিস্ট। বিরিয়ানির প্যাকেট দিয়ে ফাইজা যুবকটিকে বলেন তাড়াতাড়ি খেয়ে নিতে নাহলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। উত্তরে বাড়ি গিয়ে খাওয়ার কথা জানান সেই যুবক।

ভিডিওটির শেষে দেখা যায়, যুবকটি খুশি হয়ে ফাইজার গাল টিপে দেন এবং একটি ফ্লাইং কিসও দেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষের ভালবাসা পায়। কিছুদিন পর ফাইজা কৃশকে খুঁজে বের করে আবার খাওয়াতে নিয়ে যায়। তাঁদের দ্বিতীয়বার দেখা হওয়ার মুহূর্তও ক্যামেরা বন্দি করে ইন্টারনেটে ছাড়েন ওই সমাজকর্মী। সেই ভিডিওটিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ফাইজা কৃশকে যখন জানায় তার ভিডিও এত লোকের ভালবাসা পেয়েছে, তখন সে সকলকে ধন্যবাদ জানান।

সশস্ত্র পুলিশ বাহিনীকে আটকাল জনতা, লাঠি-জলকামান-কাঁদানে গ্যাসে ইমরানের বাড়ির বাইরে কুরুক্ষেত্র


```