Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

করাচির তরুণী অনলাইনে বিয়ে করলেন যোধপুরের যুবককে! ফের সীমানা পেরোল ভালবাসা

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা কিছুতেই আর দেশ-কালের গণ্ডি মানছে না। সেই সে সীমানা পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন সীমা হায়দার, তারপর থেকে সেই ট্র্যাডিশন সমানে চলছে। এমনকী, সামনা-সামনি দেখা হচ্ছে না তো কী, ভার্চুয়ালই সই! সীমার পরেই ভারতের অঞ

করাচির তরুণী অনলাইনে বিয়ে করলেন যোধপুরের যুবককে! ফের সীমানা পেরোল ভালবাসা

শেষ আপডেট: 6 August 2023 10:49

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা কিছুতেই আর দেশ-কালের গণ্ডি মানছে না। সেই সে সীমানা পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন সীমা হায়দার, তারপর থেকে সেই ট্র্যাডিশন সমানে চলছে। এমনকী, সামনা-সামনি দেখা হচ্ছে না তো কী, ভার্চুয়ালই সই! সীমার পরেই ভারতের অঞ্জু পাকিস্তানে গিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছিলেন। এবার পাকিস্তানের এক তরুণী ভারতের যোধপুরের এক যুবকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন, তাও আবার ভার্চুয়ালি (Pakistan Woman Virtually Marries Jodhpur Man)!

গত বেশ কয়েকদিন ধরেই চর্চায় উঠে এসেছে সীমানা পেরোনো প্রেম। সীমা হায়দার ৪ সন্তানকে নিয়ে ভারতে এসে বিয়ে করেছিলেন নয়ডার এক যুবককে। সেই ঘটনা নিয়ে চর্চা শুরু হওয়ার কিছুদিন পরেই যোধপুরের তরুণী অঞ্জু স্বামী সন্তানদের ফেলে পাকিস্তানের গিয়ে বিয়ে করেছিলেন প্রেমাস্পদকে। আর এবার করাচির বাসিন্দা আমিনা ভারতের যোধপুরের বাসিন্দা প্রেমিক আরবাজ খানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন, তবে অঞ্জু কিংবা সীমার থেকে আরও এক ধাপ এগিয়ে গিয়ে ভার্চুয়ালি বিয়ে করলেন তিনি। তার কারণ হল ভারতে আসার বৈধ ভিসা পাননি আমিনা।

জানা গেছে, আরবাজ আর আমিনা বিয়ে করেছেন গত বুধবার। আরবাজ জানিয়েছেন, এবার ভিসার জন্য আবেদন জানাবেন আমিনা। 'আমি পাকিস্তানে গিয়ে বিয়ে করিনি কারণ তাতে দেশে ফিরে আমাদের ফের বিয়ে করতে হত,' জানিয়েছেন তিনি। (Pakistan Woman Virtually Marries Jodhpur Man)

আরবাজ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বুধবার বিয়ে উপলক্ষে বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে যোধপুরের অসওয়াল সমাজ ভবনে পৌঁছে গিয়েছিলেন তিনি। রীতিমতো বরবেশে সেজেগুজে ভার্চুয়ালি সমস্ত আচার অনুষ্ঠান পালন করে নিকা সেরেছেন তিনি। তাঁর পরিবারের সদস্যরাও অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে।

যদিও সীমা কিংবা অঞ্জুর সঙ্গে মূলগতভাবে তফাৎ রয়েছে আমিনার বিয়ের ঘটনার। আরবাজ জানিয়েছেন, এটি প্রেমের বিয়ে নয়। দুই পরিবারের তরফে রীতিমতো সম্বন্ধ করেই তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছিল। পাকিস্তানে তাঁর কিছু আত্মীয়-স্বজন রয়েছেন, তাঁরাই সম্বন্ধ দেখেছিলেন।

কিন্তু অনলাইনে বিয়ে করার কারণ কী? আরবাজ জানিয়েছেন, এখন ভারত পাকিস্তান সম্পর্ক তেমন ভাল নয়। তার মধ্যে ভিসা পাচ্ছিলেন না আমিনা। তাই চটজলদি যৌথ জীবন শুরু করতে অনলাইনই ভরসা। ভার্চুয়ালি হলেও চার হাত এক হয়েছে। এবার পাকাপাকিভাবে বৈধ ভিসা নিয়ে ভারতে আসার চেষ্টা করবেন আমিনা।

ফেসবুক লাইভে ফের বিস্ফোরক মদন, ‘কিছু দালাল চিটিংবাজ দলে ঢুকে নোংরামি করছে’


```