Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এ কী কাণ্ড! সাংবাদিক বৈঠকের ফেসবুক লাইভে পাক মন্ত্রীর বিড়ালের মতো কান, খোঁচা খোঁচা গোঁফ!

দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক বৈঠকের ফেসবুক লাইভ চলছে। ঘর ভর্তি নেতা, মন্ত্রী, সাংবাদিক। হঠাৎই ফিসফাস, চাপা হাসির রোল। ফেসবুকের লাইভ ভিডিওতে ততক্ষণে মন্ত্রীমশাইয়ের খাড়া দু'টো কান ফুটে উঠেছে। তাও আবার বিড়ালের কান, নাকের দু'পাশে খোঁচা খোঁচা গোঁ

এ কী কাণ্ড! সাংবাদিক বৈঠকের ফেসবুক লাইভে পাক মন্ত্রীর বিড়ালের মতো কান, খোঁচা খোঁচা গোঁফ!

শেষ আপডেট: 14 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক বৈঠকের ফেসবুক লাইভ চলছে। ঘর ভর্তি নেতা, মন্ত্রী, সাংবাদিক। হঠাৎই ফিসফাস, চাপা হাসির রোল। ফেসবুকের লাইভ ভিডিওতে ততক্ষণে মন্ত্রীমশাইয়ের খাড়া দু'টো কান ফুটে উঠেছে। তাও আবার বিড়ালের কান, নাকের দু'পাশে খোঁচা খোঁচা গোঁফ। গালে গোলাপি আভা। খাইবার পাখতুনখোয়ার তথ্য ও সম্প্রচার মন্ত্রী সৌকত ইউসুফজাইয়ের এমন হালাত দেখে হাসির ঝড় উঠেছে নেট দুনিয়ায়। মন্ত্রীমশাই নিজেও বিরক্ত, কিছুটা ক্ষুব্ধও বটে। আসলে ঘটনাটা ঠিক কী? শনিবার বেলার দিকে জরুরি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন মন্ত্রী। তারই ফেসবুক লাইভ করছিলেন জনা কয়েক সাংবাদিক। সেটা করতে গিয়েই বিপত্তি বাধে। কোনও একজন ভুলবশত ভিডিও-র ক্যাট ফিল্টার অন করে দেন। তাতেই মন্ত্রীর মুখের এমন বিকট পরিবর্তন ঘটে। ফেসবুক ভিডিওতে মজা করার জন্যই এমন নানা ফিল্টার অপশন রয়েছে। ক্যাট ফিল্টার অন করলে বিড়ালের মতো একজোড়া কান, গোঁফ ইত্যাদি গজিয়ে উঠে মুখের একটা বিচিত্র ছবি ফুটে ওঠে। সেটা নিয়েই হাসি, মজা চলে কমেন্ট বক্সে। তাই বলে মন্ত্রীর বক্তৃতার মাঝে এমন ফিল্টার অন করার সাহস কে করলো? সেই উত্তর অবশ্য এখনও মেলেনি। এ দিকে মন্ত্রীর এমন অবস্থা দেখে হাসি-মস্করা শুরু হয়েছে টুইটার, ফেসবুকে। এক টুইটারাইট বলেছেন, "পাকিস্তানের আসল চেহারাটাই সামনে এসেছে," অপর জনের কথায়, "সাংবাদিক বৈঠকে বিড়াল কে ছেড়ে দিল?"

```