Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

পাকিস্তান থেকে আসা ডাক্তাররাও পাবেন ভারতে প্র্যাকটিসের সুযোগ, সিদ্ধান্ত ন্যাশনাল মেডিকেল কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান (Pakistan) থেকে ভারতে (India) আসা ডাক্তারদের (Doctor) প্র্যাকটিস (Practice) করার অনুমতি দিল ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC)। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যাঁরা ভারতে এসে নাগরিকত্ব নিয়েছেন তাঁরাই এই সুবিধা পাবেন বল

পাকিস্তান থেকে আসা ডাক্তাররাও পাবেন ভারতে প্র্যাকটিসের সুযোগ, সিদ্ধান্ত ন্যাশনাল মেডিকেল কমিশনের

শেষ আপডেট: 6 August 2022 12:35

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান (Pakistan) থেকে ভারতে (India) আসা ডাক্তারদের (Doctor) প্র্যাকটিস (Practice) করার অনুমতি দিল ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC)। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যাঁরা ভারতে এসে নাগরিকত্ব নিয়েছেন তাঁরাই এই সুবিধা পাবেন বলে জানিয়েছে কমিশন।

আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড শুক্রবার একটা নোটিশ দিয়ে আবেদনপত্র পূরণ করার কথা জানিয়েছে। আবেদন পত্র থেকে হবে প্রথম পর্বের বাছাই। এরপর বাছাই করা ডাক্তারদের মধ্যে একটি পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 চলতি বছরের জুন মাসে এনএমসির একটি দল পাকিস্তান থেকে আসা এ দেশের নাগরিকদের ডাক্তারি প্র্যাকটিস করার জন্য একটি নির্দেশিকা তৈরি করে।

কমিশনের নির্দেশিকা অনুসারে, পাকিস্তান থেকে আসা ডাক্তার, যাঁরা এই দেশে প্র্যাকটিস করতে চাইছেন, তাঁদের ডাক্তারের ডিগ্রী থাকতে হবে। পাকিস্তানে ডাক্তারি প্র্যাকটিসের অভিজ্ঞতাও থাকতে হবে।   

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ সেপ্টেম্বর। আবেদনের সম্পূর্ণ পদ্ধতি অনলাইনেই সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের লিঙ্ক পাওয়া যাবে এমএনসি-র ওয়েবসাইট থেকে।

এই পরীক্ষায় যে সকল ডাক্তাররা উত্তীর্ণ হবেন তাঁদের ভারত সরকার আজীবন ডাক্তারি প্র্যাক্টিস করার লাইসেন্স দেবে বলেও জানিয়েছে এমএনসি।

পাহাড়ের মন্দিরে ঠাকুর তুললেন মুসলিমরা, অনন্য নজির কাশ্মীরের গ্রামে


```