Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মুশারফের মৃত্যুদণ্ড বাতিল করে দিল পাকিস্তানের হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের প্রাক্তন একনয়ক পারভেজ মুশারফকে দেশদ্রোহের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল বিশেষ আদালত। সোমবার সেই দণ্ডাদেশ বাতিল করে দিল আর লাহোরের হাইকোর্ট। তাদের বক্তব্য, প্রাক্তন একনায়ককে মৃত্যুদণ্ড দেওয়া ‘অসাংবিধানিক’। এরপর মন্ত্র

মুশারফের মৃত্যুদণ্ড বাতিল করে দিল পাকিস্তানের হাইকোর্ট

শেষ আপডেট: 13 January 2020 12:47

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের প্রাক্তন একনয়ক পারভেজ মুশারফকে দেশদ্রোহের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল বিশেষ আদালত। সোমবার সেই দণ্ডাদেশ বাতিল করে দিল আর লাহোরের হাইকোর্ট। তাদের বক্তব্য, প্রাক্তন একনায়ককে মৃত্যুদণ্ড দেওয়া ‘অসাংবিধানিক’। এরপর মন্ত্রিসভার অনুমতি নিয়ে মুশারফের বিরুদ্ধে নতুন করে মামলা করা যাবে। এর আগে পাকিস্তানের কোনও শীর্ষস্থানীয় সেনা অফিসারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। সেদেশে সেনাকর্তারা পুলিশ-প্রশাসনে যথেষ্ট প্রভাব খাটাতে পারেন। ফলে কেউ তাঁদের নামে সহজে অভিযোগ আনতে পারে না। মুশারফকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে সেনাবাহিনীতে অনেকে অসন্তুষ্ট হয়েছিলেন। মুশারফের অভিযোগ, প্রতিহিংসা নেওয়ার জন্য তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০০৭ সালের নভেম্বর মাসে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেছিলেন পারভেজ মুশারফ। এরপরেই মুশারফের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২০১৩ সাল থেকে এই মামলা আদালতে ঝুলছিল। ২০১৪ সালে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হন মুশারফ। রাষ্ট্রদ্রোহিতার মামলায় ৫ ডিসেম্বরের মধ্যে ৭৬ বছর বয়সী পারভেজ মুশারফের বিবৃতি রেকর্ড করার নির্দেশ দিয়েছিল লাহোরের ওই বিশেষ আদালত। যদিও বর্তমানে পাকিস্তানের বাসিন্দা নন মুশারফ। ২০১৬ সাল থেকেই চিকিৎসার জন্য তিনি দুবাইয়ে রয়েছেন। সেখানকার নাগরিকত্বও নিয়েছেন তিনি। ২০১৬ সালে মার্চ মাসে দুবাই যান তিনি। তারপর আর দেশে ফেরেননি। দুবাইতে থাকাকালীনই বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। বলেছিলেন তাঁর অনুপস্থিতিতে যেন বিচার না হয়। মুশারফ বলেন শারীরিক ভাবে সুস্থ হয়ে আদালতের সামনে না আসা পর্যন্ত যেন বিশেষ আদালতের  রায় যেন স্থগিত করা হয়। এর আগে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টকে পলাতক বলে ঘোষণা করেছে আদালত। কারণ কোর্ট বার বার ডেকে পাঠানো সত্ত্বেও তিনি উপস্থিত হননি। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে বলা হয়েছে, মুশারফকে গ্রেফতার করতে হবে। নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ বলেন, তাঁর বাবা আগেই দেশদ্রোহিতার অভিযোগে মুশারফকে অভিযুক্ত করতে চেয়েছিলেন। তখনই নওয়াজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের শাসক ছিলেন মুশারফ। খুব কম শাসকই পাকিস্তানে এতদিন ক্ষমতায় থাকতে পেরেছেন। ২০০৮ সালে তিনি যান স্বেচ্ছানির্বাসনে। ২০১৩ সালের মার্চ মাসে পাকিস্তানে ফেরেন। তিনি চেয়েছিলেন ফের ভোটে দাঁড়াবেন। কিন্তু দুর্নীতির অভিযোগে আদালত তাঁর ভোটে দাঁড়ানো বন্ধ করে দেয়।

```