Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দাদার কাঁধে চেপে তেহট্টের গ্রামে ফিরল ভাইয়ের কফিনবন্দি দেহ! স্ত্রী বললেন, 'বদলা চাই'

সদ্য স্বামীহারা স্ত্রী বললেন, "আমরাও মুসলিম। কিন্তু ওদের (পাকিস্তান) মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়। এর বদলা চাই। না হলে আরও বাচ্চা বাবা হারা হবে!' 

দাদার কাঁধে চেপে তেহট্টের গ্রামে ফিরল ভাইয়ের কফিনবন্দি দেহ! স্ত্রী বললেন, 'বদলা চাই'

তেহট্টর পাথরঘাটা গ্রামে নিহত শহিদ ঝন্টু আলি শেখকে গ্রামবাসীদের শেষ শ্রদ্ধা।

শেষ আপডেট: 26 April 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার তেহট্টের সীমান্তের পাথরঘাটা গ্রামে বেড়ে ওঠা সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখের (Jhantu Ali Sheikh)। দাদা সফিকুলের মতো সেও যোগ দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীতে। কর্মরত ছিলেন দেশের আর এক সীমান্ত কাশ্মীরে। শনিবার ঘরে ফিরলেন দাদার কাঁধে চেপে কফিনবন্দি হয়ে!

নিহত জওয়ানকে শেষ দেখা দেখতে ইতিমধ্যে সীমান্তের গ্রামে শুধুই কালো মাথার ভিড়। আর সেই ভিড়কে সাক্ষী রেখে চোখের জল মুছে ভারতীয় সেনা আধিকারিকদের উদ্দেশে সদ্য স্বামীহারা স্ত্রী বললেন, "আমরাও মুসলিম। কিন্তু ওদের (পাকিস্তান) মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়। এর বদলা চাই। না হলে আরও বাচ্চা বাবা হারা হবে!' 

মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে গিয়ে গত বৃহস্পতিবার মৃত্যু হয় ঝণ্টুর।

জম্মুর মিলিটারি হাসপাতালে গান স্যালুটে কুর্নিশ জানানোর পর শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে আনা হয় ঝণ্টুর কফিনবন্দি দেহ। রাতে ব্যারাকপুরের সেনা ছাউনিতে আনা হয় মরদেহ। এদিন সকালে সেখানে গার্ড অফ অনার দেওয়া পর সকাল সাড়ে ন'টা নাগাদ তেহট্টর পাথরঘাটা গ্রামে পৌঁছয় কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলির কফিন বন্দি দেহ।

পাথরঘাটা তো বটেই ঝণ্টুকে শেষ দেখা দেখতে আগে থেকেই গ্রামে মানুষের উপচে পড়া ভিড় ছিল। কফিনবন্দি ঝণ্টুকে দেখে পরিজনেরা তো বটেই কেঁদে ফেললেন গ্রামবাসীরাও। জানালেন, আগে আগ্রায় পোস্টিং ছিল ঝণ্টু। দেড় বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় তাঁর। ঝণ্টুর দাদা সফিকুলও রয়েছেন কাশ্মীরের সেনা বাহিনীতে। মাস খানেক আগে শেষবার গ্রামে এসেছিলেন ঝণ্টু।

কাঁদতে কাঁদতে স্ত্রী বললেন, "বৃহস্পতিবার সকালেও মেসেজে কথা হয়েছিল। কে জানতো, ওটাই শেষ কথা!" চোখের জল মুছে বললেন, "আমার ছেলেটার মতো আর কোনও সন্তান যেন বাবা হারা না হয়। পাকিস্তানের বদলা চাই।" 


```