Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Pahalgam: কলকাতায় এসে পৌঁছল কাশ্মীরে নিহত পর্যটকের দেহ, নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে

নিহত বাংলার অপর পর্যটক মণীশরঞ্জন মিশ্রের দেহ রাঁচি হয়ে এদিন রাতেই পুরুলিয়ার ঝালদায় পৌঁছানোর কথা রয়েছে।

Pahalgam: কলকাতায় এসে পৌঁছল কাশ্মীরে নিহত পর্যটকের দেহ, নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে

বিমানবন্দরে কফিন বন্দি পর্যটকের দেহ।

শেষ আপডেট: 23 April 2025 20:56

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত বাংলার দুই পর্যটকের কফিন বন্দি নিথর দেহ। নিহত বাংলার অপর পর্যটক মণীশরঞ্জন মিশ্রের দেহ রাঁচি হয়ে এদিন রাতেই পুরুলিয়ার ঝালদায় পৌঁছানোর কথা রয়েছে।

রাত আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় বেহালার সখের বাজারের সমীর গুহ, পাটুলির বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর দেহ। ইতিমধ্যে তাঁদের দেহ নিয়ে বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে রাজ্যের বিশেষ কনভয়। রাজ্যের তরফে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

এদের মধ্যে বেহালার সমীরের এদিনই পরিবার নিয়ে কাশ্মীর থেকে ফেরার কথা ছিল। তিনি এলেন বটে, তবে কফিন বন্দি হয়ে। অন্যদিকে মঙ্গলবার ঘটনার কিছু আগে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন পাটুলিনর বিতান। সেটাই যে পরিবারের সঙ্গে শেষ কথা, কে জানতো! দুটি পরিবারেই শোকের ছায়া। তথৈবচ হাল ঝালদাতে মণীশরঞ্জনের বাড়িতেও। 

মঙ্গলবার পহেলগামের জনপ্রিয় ‘ম্যাগি পয়েন্ট’ বা ‘মিনি সুইজারল্যান্ড’ এর বৈসরন ঘাসের মাঠ (baisaran valley attack) লাগোয়া এলাকায় পর্যটকদের ওপরে হামলা চালায় জঙ্গিরা। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। স্থানীয় সূত্রের খবর, প্রায় ৪০ মিনিট ধরে জঙ্গিরা এই তাণ্ডবলীলা চালায়। রীতিমতো পরিচয় জেনে তারপরে হত্যা করা হয় পর্যটকদের। 'অপারেশনে'র পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে জঙ্গিরা।

স্বভাবতই, এতক্ষণ ধরে জঙ্গিরা তাণ্ডব চালালেও সেনা কেন সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছতে পারল না, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল। এদিন সেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রীও।

তিনি বলেন, "সন্ত্রাসবাদীদের কোনও জাত হয় না, এদের ক্ষমা করা যায় না। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, এতক্ষণ সময় লেগেছে, বেছে বেছে ওরা হত্যা করেছে। ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেনসেটিভ...!"

পরে তিনি বলেন, "তবে এসব নিয়ে এখন কিছু বলব না, আমরা চাই , যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হোক। জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করার প্রশ্নই ওঠে না। মন্ত্রিসভার বৈঠকেও আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি।"


```