Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পঞ্চমী থেকে নতুন যাত্রা, পর্যটকদের জন্য ভোলবদল বিলিতি প্যাডেল স্টিমার ‘ভোপালে’‌র

দ্য ওয়াল ব্যুরো:‌ পঞ্চমীর দিন থেকে নতুন করে যাত্রা শুরু করবে ‘‌বৃদ্ধ ভোপাল’‌। ইতিমধ্যেই ৮০ বছরের পুরোনো প্যাডেল স্টিমারটির (Paddle ship) যাবতীয় সংস্কার করা হয়েছে। যাতে চড়ে এবার ভ্রমণের মজা উপভোগ করতে পারবেন পর্যটকরা। পুজোর মধ্যেই স্টিমারটি

পঞ্চমী থেকে নতুন যাত্রা, পর্যটকদের জন্য ভোলবদল বিলিতি প্যাডেল স্টিমার ‘ভোপালে’‌র

শেষ আপডেট: 28 September 2022 09:55

দ্য ওয়াল ব্যুরো:‌ পঞ্চমীর দিন থেকে নতুন করে যাত্রা শুরু করবে ‘‌বৃদ্ধ ভোপাল’‌। ইতিমধ্যেই ৮০ বছরের পুরোনো প্যাডেল স্টিমারটির (Paddle ship) যাবতীয় সংস্কার করা হয়েছে। যাতে চড়ে এবার ভ্রমণের মজা উপভোগ করতে পারবেন পর্যটকরা। পুজোর মধ্যেই স্টিমারটি মানুষের জন্য চালু করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

‘‌ভোপালে’‌র উদ্বোধনে উপস্থিতি থাকার কথা রয়েছে কেন্দ্রীয় এক মন্ত্রীর। তবে মন্ত্রীর নাম এখনও প্রকাশ করা হয়নি। হুগলী নদীতে উদ্বোধনের সময় স্টিমরাটির গ্যালারি, ইঞ্জিন রুম এবং ভেতরের মিউজিয়ামটি ঘুরে দেখা যাবে। পুরোনো এই স্টিমার সংস্কারে ব্যয় হয়েছে ৬ কোটি টাকা। সূত্রের খবর, জাহাজটি আউটরাম ঘাটে ২ নম্বর জেটিতে থাকবে (Tourism)।

ভোপাল স্টিমারটি ১৯৪২ সালে ইংল্যান্ডের (England) ডাম্বারটন শিপইয়ার্ডে তৈরি হয়েছিল। প্রপেলার যুক্ত স্টিমারটি প্রথমে অভ্যন্তরীণ বাণিজ্য এবং পরে যাত্রীবাহী স্টিমার হিসেবে ব্যবহৃত হয়েছিল। পরে প্রশিক্ষণের কাজ ব্যবহার করা হত। অন্য জাহাজ টেনে আনার কাজেও ব্যবহার করা হয়েছে স্টিমারটিকে।

পর্যটকদের জন্য স্টিমারটি ব্যবহারের জন্য ইঞ্জিনে পরিবর্তন আনা হয়েছে। প্রতি রাইডে ১০০ জন যাত্রীকে উঠতে দেওয়া হবে। রয়েছে খাওয়ার জায়গা। একটি অডিটোরিয়াম ও জাদুঘর। বন্দরের বিভন্ন বিষয় নিয়ে একটি বিশেষ গ্যালারিও রয়েছে স্টিমারটিতে।

ডিএ বাড়ল ৪ শতাংশ, পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর দিল


```