Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জামিন চেয়ে সুপ্রিম কোর্টে চিদম্বরম, কবে শুনানি স্থির করবেন প্রধান বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো : সোমবার দিল্লি হাইকোর্টে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিন নাকচ হয়ে যায়। তিহাড় জেলে বন্দি চিদম্বরম বৃহস্পতিবার জামিনের আর্জি জানালেন সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত থেকে তাঁকে জানানো হয়েছে, তাঁর আবেদনের ওপরে কবে শুনানি হ

জামিন চেয়ে সুপ্রিম কোর্টে চিদম্বরম, কবে শুনানি স্থির করবেন প্রধান বিচারপতি

শেষ আপডেট: 3 October 2019 08:01

দ্য ওয়াল ব্যুরো : সোমবার দিল্লি হাইকোর্টে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিন নাকচ হয়ে যায়। তিহাড় জেলে বন্দি চিদম্বরম বৃহস্পতিবার জামিনের আর্জি জানালেন সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত থেকে তাঁকে জানানো হয়েছে, তাঁর আবেদনের ওপরে কবে শুনানি হবে, তা স্থির করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। চিদম্বরমের জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই হাইকোর্টে বলে, তিনি জেল থেকে বেরোতে পারলেই বিদেশে পালানোর চেষ্টা করবেন। সাক্ষীদের প্রভাবিত করতে চাইবেন। সেজন্য তাঁকে বন্দি রাখা উচিত। ৭৪ বছর বয়সী চিদম্বরম গত ৫ সেপ্টেম্বর থেকে তিহাড় জেলে বন্দি আছেন। ২১ অগস্ট দিল্লির জোরবাগে চিদম্বরমের বাংলো থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার চিদম্বরমের কৌঁসুলি কপিল সিব্বল বলেন, বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত এক বেঞ্চের কাছে চিদম্বরমের মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য নথিভূক্ত হয়েছে। তিন সদস্যের ওই বেঞ্চ জানায়, বিষয়টি নিয়ে বিবেচনা করবেন প্রধান বিচারপতি। চিদম্বরমের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। অভিযোগ, ২০৭ সালে কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন চিদম্বরম আইএনএক্স মিডিয়া নামে এক সংস্থাকে বেআইনিভাবে বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন। সেই বিনিয়োগের অঙ্ক ছিল ৩০৫ কোটি টাকা। এই সুবিধার বিনিময়ে আইএনএক্স মিডিয়ার দুই প্রতিষ্ঠাতা পিটার মুখার্জি ও ইন্দ্রাণী মুখার্জি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের ব্যবসায় সাহায্য করেছেন। সিবিআই আইএনএক্স মামলায় চিদম্বরমের বিরুদ্ধে তদন্ত করছে। অন্যদিকে ইডি তদন্ত করছে টাকা তছরুপের মামলায়।

```