Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কলকাতায় তথ্যপ্রযুক্তি অফিসের বাইরে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড়! ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: কোভিড অতিমারির পর থেকেই গোটা বিশ্বে চাকরির বাজারের কী দুরবস্থা, সেই কঠোর বাস্তব প্রতিনিয়ত সাধারণ মানুষের চোখে দুঃস্বপ্নের মতো ভেসে উঠছে। ব্যাপক হারে ছাঁটাই থেকে শুরু করে শূন্যপদে চাকরির আবেদনের জন্য বেকারদের ঘুরে বেড়ানো

কলকাতায় তথ্যপ্রযুক্তি অফিসের বাইরে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড়! ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 10 August 2023 04:04

দ্য ওয়াল ব্যুরো: কোভিড অতিমারির পর থেকেই গোটা বিশ্বে চাকরির বাজারের কী দুরবস্থা, সেই কঠোর বাস্তব প্রতিনিয়ত সাধারণ মানুষের চোখে দুঃস্বপ্নের মতো ভেসে উঠছে। ব্যাপক হারে ছাঁটাই থেকে শুরু করে শূন্যপদে চাকরির আবেদনের জন্য বেকারদের ঘুরে বেড়ানো, আকছার ঘটছে। এবার কলকাতায় উইপ্রো (Wipro) অফিসের বাইরে চাকরির জন্য ভিড় জমাতে গেল হাজার হাজার চাকরিপ্রার্থীকে (Applicants)। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন ভিডিও: (Wipro)
https://twitter.com/Abhishekkar_/status/1688884799132622853?s=20

বিগত কয়েক বছর ধরে চাকরির বাজারে সত্যিই টানাটানির সংসার। তাই কোথাও শূন্যপদের খবর থাকলেই আবেদন জমা করছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। এমনই দৃশ্য দেখা গিয়েছে সল্টলেকে উইপ্রো অফিসের বাইরেও। পিঠে ব্যাগ ও হাতে ফর্মভর্তি ফাইল নিয়ে দাঁড়িয়ে অসংখ্য মহিলা ও পুরুষ চাকরিপ্রার্থী। ভিড়ে দাঁড়িয়ে রীতিমতো ধাক্কাধাক্কি করছেন তাঁরা। আর সেই ভিড় সামলাতে একেবারে গলদঘর্ম অবস্থা নিরাপত্তারক্ষীদের।

এক নেটিজেন সেই ঘটনার ভিডিও তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। চাকরির জন্য মানুষ যেভাবে হন্যে হয়ে ছুটোছুটি করছে, সেটারই যেন বাস্তব উদাহরণ এই ভিডিও। টুইট করে তার ক্যাপশনে ওই নেটিজেন লিখেছেন, ‘দশ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য উইপ্রো অফিসের বাইরে অপেক্ষা করছেন। চাকরির বাজার একেবারেই ভাল নয়। আপনার কী মত?’

এদিকে, কয়েকদিন আগে এই চাকরি থেকেই বরখাস্ত করার ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। বাইজু’স কোম্পানি থেকে এক মহিলা কর্মচারীকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ উঠেছিল। অন্যথায় অগস্ট মাস থেকে তাঁর বেতন বন্ধের হুমকিও পেয়েছিলেন বলে জানিয়েছিলেন আকাঙ্খা খেমকা নামের ওই মহিলা। ভিডিওতে তিনি বলেছিলেন, তিনিই বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য। বাইজু’র কাছে তাঁর অনেক বকেয়াও রয়েছে। সেই টাকা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন সেই মহিলা।

হেলায় ছেড়েছেন ব্যবসার বিপুল অঙ্ক, মোবাইলও নেই তাঁর! কোটিপতি শিল্পপতি ত্যাগরাজনকে চেনেন


```